সূর্যগ্রহণের সময় বিমান ওঠানামায় সতর্কবার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৮ এপ্রিল সূর্যগ্রহণ হতে চলেছে। এই সূর্যগ্রহণের বড়সড় প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সূর্যগ্রহণের আগে বিমান ওঠানামা নিয়ে সতর্কবার্তা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক বিমা পরিবহণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সূর্যগ্রহণের সময়ে বিমান ওঠানামায় কিছুটা প্রভাব পড়বে। বেশ কিছু বিমানের ওঠানামার সময়ে বদল আনা হতে পারে। এছাড়াও বেশ কিছু বিমানকে ঘুরপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে অসামরিক বিমান পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, সূর্যগ্রহণের সময় যাতে বিমান ওঠানামায় যাতে কোনও অসুবিধার সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। বিমান ওঠানামায় নিয়ন্ত্রণ করা হবে। বিমান ওঠানামা নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা দেরিতে হতে পারে।

উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল সূর্যগ্রহণটি উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকেই দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও দেখা যাবে কানাডা ও মেক্সিকো থেকে। যে এয়ার ট্রাফিক অঞ্চলে সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেটি টেক্সাস ও নিউ ইংল্যান্ডের মাঝে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরাকানসাস, মিসৌরি, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহিও, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার থেকে সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে।

 

 

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বর্ষার ছুটিতে কলকাতার কাছেই জঙ্গলের ডাক, ঘুরে আসুন দেবড়িগড় অভয়ারণ্য

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার