ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভেনেজুয়েলায় ভূমিকম্প বিপর্যয়ের ক্ষত এখনও তাজা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন ক্ষয়ক্ষতির হিসাব। সর্বশেষ সরকারি তথ্য বলছে, গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানান, গত ২৪ জুন সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৫ হাজার ৬৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার ইতিমধ্যেই ১ লক্ষ ২৮ হাজার ৩২৪ টি পরিবারকে জরুরি সহায়তা পৌঁছে দিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের জন্য দেশের বিভিন্ন এলাকার ১০৬ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

সরকারি হিসাব অনুযায়ী, এসব আশ্রয়কেন্দ্রে বর্তমানে ২১ হাজার ২৩৫ জন মানুষ অবস্থান করছেন। এছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনও স্থায়ী বাসস্থানের অভাবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। জর্জ রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পের আঘাতে দেশজুড়ে ৮৫৬ টি ভবন ও বহুতল স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০ টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এই দুই ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশটির বহু অঞ্চল এখনো পুনর্বাসন ও পুনর্গঠনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান