নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ, সাত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল ভেনেজুয়েলা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তাল ভেনেজুয়েলা। সোমবার (২৯ জুলাই) তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু দেশের আমজনতা অভিযোগ এনেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ইতিমধ্যেই প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। এবং তাতে প্রানহানিও হয়েছে একজনের। অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলায় লাতিন আমেরিকার সাতটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভেনেজুয়েলা। এমনকী মাদুরোর পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ে থেকে কূটনৈতিক কর্মীদের অবিলম্বে প্রস্থান করার নির্দেশ দিয়েছেন।

এর ভিত্তিতে মাদুরো সরকার একটি বিবৃতিতে জানিয়েছে, “ভেনেজুয়েলা আমাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার প্রয়োগ, সংরক্ষণ এবং রক্ষা করার জন্য সমস্ত আইনি ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। আমরা শান্তি ও সহাবস্থানের জন্যে সমস্ত কর্মের মোকাবিলা করব।” রবিবারের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে লাতিন আমেরিকার দেশগুলি উদ্বেগ প্রকাশ করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা শাসন-নিয়ন্ত্রিত নির্বাচনী কাউন্সিল অনুসারে মাদুরো ৫১.২ শতাংশ ভোটে জিতেছে। অন্যদিকে বিরোধী প্রার্থী এডমুন্ডোগঞ্জালেজ উরুতিয়া এবং তার জোট দাবি করেছে যে তারা ৭৩.২ শতাংশ ভোট পেয়েছে। যা নির্বাচনের ফলাফলকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। এ প্রসঙ্গে দেশের বিরোধী দলনেতা মারিয়া কোরিনা মাচাদোও সাফ জানিয়ে দিয়েছেন, মাদুরোর থেকে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন বিরোধী পদপ্রার্থী। এরপরেই হাজার হাজার মানুষ নেমে পড়েছেন ভেনেজুয়েলার পথে। ‘স্বাধীনতা চাই’ স্লোগান তুলে প্রতিবাদ জানাচ্ছেন সকলে।

তবে প্রতিবাদ দমন করতে পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছেন। এদিকে কাঁদানে গ্যাস আর রবার বুলেট ছুড়ে বিক্ষোভ দমনের চেষ্টা চলছে। ইতিমধ্যেই এক প্রতিবাদীর মৃত্যু হয়েছে এবং ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাতিন আমেরিকার আর্জেন্টিনা, চিলি, কোস্টা রিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন। এই দেশের সমস্ত রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল। তবে তৃতীয়বারের জন্যে মাদুরোকে শুভেচ্ছা জানিয়েছে রাশিয়া, চিন, কিউবা, নিকারাগুয়া, বলিভিয়া এবং হন্ডুরাস মাদুরোকে তার জয়ে অভিনন্দন জানিয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, স্বচ্ছতা এবং ভোটের সুষ্ঠু গণনার আহ্বান জানিয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?