ব্রিটেনে কবাডি ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধুন্ধুমার, আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কবাডি ম্যাচ দেখতে মগ্ন ছিলেন দর্শকরা। খেলোয়াড়দের সমর্থন জোগাতে গলা ফাটিয়ে চি‍ৎকারও করছিলেন। আচমকাই সবাইকে বিস্মিত করে দিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়লেন উন্মত্ত জনতা। হাতে তরবারি, হকি স্টিক, আগ্নেয়াস্ত্র। মাঠের মধ্যেই ফ্রিস্টাইলে একে অপরকে লক্ষ্য করে শুরু করলেন হামলা। হামলায় গুরুতর জখম হয়েছেন অন্তত তিন জন। চোখের সামনে ওই দৃ্শ্য দেখে প্রাণ নিয়ে ভয়ে পালালেন দর্শকরা। শেষ পর্যন্ত খবর পেয়ে ডার্বিশায়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডার্বিশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রবিবার সন্ধ্যায় ডার্বি কবাডি গ্রাউন্ডে এক কবাডি ম্যাচের আয়োজন করেছিলেন স্থানীয় পঞ্জাবি সম্প্রদায়। দর্শকদের মনোরঞ্জনের জন্য বিনে পয়সায় মদ ও কাবাবের বন্দোবস্থ করেছিলেন উদ্যোক্তারা। ম্যাচ জমেও উঠেছিল। কিন্তু আচমকাই যুযুধান দুই গ্যাংয়ের মধ্যে শুরু হয় সংঘর্ষ। হকি স্টিক, তরবারি নিয়ে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়লেন। নিমিষেই হুলুস্থুলু শুরু হয়ে যায়।

যুযুধান দুই গোষ্ঠীর রণংদেহী চেহারা দেখেই স্টেডিয়াম ছেড়ে পালাতে শুরু করেন দর্শকরা। ততক্ষণে তরবারি আর হকি স্টিকের এলোপাথাড়ি আঘাতে লুটিয়ে পড়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সংঘর্ষের সময়ে শূন্যে গুলিও চালানো হয়েছিল। খবর দেওয়া হয় ডার্বিশায়ার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুযুধান দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে সংগর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের