ভিয়েতনামে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ১৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভিয়েতনামে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জন। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। প্রথমে বাইরের গেটের দরজা ভাঙা হয়। তারপর ভবনের জানলার কাঁচ ভেঙে ভিতরে আটকে থাকা লোকদের উদ্ধার করেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভবনের মধ্যে অনেকের অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতদেহগুলিকে শনাক্ত করা সম্ভব হয় নি। গুরুতর জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আগুন লেগে বেশ কিছু মোটরবাইক, ইলেকট্রিক বাইক পুড়ে ছাই হয়ে গিয়েছে। যেখানে এই আগুন লেগেছে সেখানে প্রচুর সাইকেল মজুত ছিল।

তবে ঠিক কারণে এই আগুন লাগল, সেবিষয়টি অবশ্য জানা যায়নি। তবে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। স্থানীয় বাসিন্দাদের মতে, আগুন লাগার সময় বেশ কিছু বিস্ফোরণের ঘটনাও পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পর বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজও পাওয়া যায়। তবে বিস্ফোরণ কীভাবে হল, তা খতিয়ে দেখছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্টে এক শিশু সহ ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছিলেন ৩৭ জন।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১