ইরানে পুলিশের গাড়িতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় মহিলা, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

ইরানে পুলিশের গাড়িতে নগ্ন মহিলা। প্রকাশ্যেই খুলছেন পোশাক, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইরানে পুলিশের গাড়িতে নগ্ন মহিলা। প্রকাশ্যেই খুলছেন পোশাক, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ইরানে পুলিশের গাড়িতে নগ্ন মহিলাকে নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ইরানের একটি স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে এনেছে। তবে ভিডিওটি ঠিক কবে রেকর্ড করা হয়েছিল, বা কোথায় ঘটনাটি ঘটেছে, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে কিছু নেটিজেনরা জানিয়েছেন, ইরানের ধর্মীয় শহর মাশাদে গত দুই সপ্তাহ আগে ঘটনাটি ঘটেছে। জনসমক্ষে মহিলা পোশাক খুলে, নাটকীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রের পোশাকের কঠোরতাকে লঙ্ঘন করছেন।

গত তিনমাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটিতে। একজন মহিলা ইরানি পড়ুয়া নিরাপত্তা বাহিনীর দ্বারা লাঞ্ছিত হওয়ার পরে নিজের অন্তর্বাস খুলে প্রতিবাদ জানিয়েছিল। যে ভিডিওটি শুধু ইরান নয়, গোটা বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এ ঘটনার তিন মাস পর আবারও পুলিশের গাড়িতে মহিলার পোশাক খুলে ফেলার ঘটনা ঘটল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ইরানি মহিলাটি পুলিশের গাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে। তাঁর পরনে নেই কোনও পোশাক।

উপরন্তু তিনি রাস্তায় দাঁড়িয়ে নিজের পোশাক খুলে দিচ্ছেন। আর সামনেই ছিল পুলিশের গাড়ি। এরপর ওই মহিলা গাড়ির দিকে এগিয়ে আসেন এবং পুলিশের গাড়ির উপর উঠে বসে পড়েন। আসলে ইরানে স্বাধীনতা আন্দোলনের পর থেকে এবং হিজাব লঙ্ঘনের জন্য পুলিশ হেফাজতে থাকাকালীন ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির মৃত্যুর কারণে, কট্টরপন্থীরা মহিলাদের জন্য কঠোর পোষাক কোড কার্যকর করেছেন। আর তাতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। জনসাধারণের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও, বাধ্যতামূলক হিজাব আইনকে শক্তিশালী করার জন্য সরকার থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাই দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নিপীড়নের শিকার হওয়ার প্রতিবাদে এমন কাণ্ড ঘটাচ্ছেন ইরানি মহিলারা। তেমনটাই জানা গিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলি থেকে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি