প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে শোইগুকে সরাল পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে রাশিয়ার বড়সড় রদবদল। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন।জানা গিয়েছে উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে এবার প্রতিরক্ষামন্ত্রী পদে বসাতে চলেছে পুতিন।

অন্যদিকে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সরানো হলেও শোইগুকে পাঠানো হচ্ছে অন্য দায়িত্বে। এবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হতে চলেছেন শোইগু। এতদিন এই পদে ছিলেন নিকোলাই পাত্রুশেভ।  ৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।  রাশিয়া- ইউক্রেন যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।  তবে তাঁকে কেন প্রতিরক্ষামন্ত্রী থেকে সরান হল তা নিয়ে এখন রাশিয়ার তরফে কিছু জানান হয়নি।   

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সের্গেই শোইগু। তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।  সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা না থাকার পরও তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন। ১৯৯০ সালে তিনি প্রথম রাশিয়ার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালে  ইউক্রেন যুদ্ধের সময় ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছিলেন শোইগু।   এরপরেই তাঁকে প্রতিরক্ষা মন্ত্রকের পদ থেকে সরালো পুতিনের প্রশাসন।

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?