জেন জি বিক্ষোভের পরে প্রথম নির্বাচন নেপালে, জনমত কোনদিকে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বছর জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপাল। বাধ্য হয়ে পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তখন থেকে নেপালের শাসনভার ছিল অন্তর্বর্তী সরকারের হাতে। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে নেপালে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। গত বছর ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিল জেন জি-রা। দেশের তরুণ প্রজন্মের আন্দোলন দুর্নীতি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কেপি শর্মা ওলি। গণবিক্ষোভের জেরে গত ৯ সেপ্টেম্বের নেপালে পতন হয়েছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের। তারপর থেকে অন্তর্বর্তী সরকারই দায়িত্বভার সামাল দিচ্ছিল। এবার নতুন সরকার গড়তে চলেছে নেপালে। সেই কারণে চলছে ভোট। 

সূত্রের খবর, ৬৫৪১ প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। তারমধ্যে ৪০-র কম বয়সী রয়েছে হাজারের বেশি। ২৩ হাজারের বেশই বুথে ভোটাররা সকাল থেকে ভোট দিতে আসছেন। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষের বেশি। তারমধ্যে ১০ লক্ষ নতুন ভোটার রয়েছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এরা বড় ভূমিকা নিতে পারে। নেপালের প্রাক্তন ৬ প্রধানমন্ত্রীও এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।  নেপাল পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস’-এর ২৭৫ আসনের সদস্যদের বাছাই করতে জোড়া ব্যালটে ভোট হচ্ছে নেপালে। এর মধ্যে ১৬৫টিতে প্রত্যক্ষ এবং ১১০টিতে পরোক্ষ নির্বাচন হবে। গত বছর পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে বহু বিক্ষোভকারীর। সরকারহীন নেপালি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

এবারও ভোটে লড়াই করছেন কেপি শর্মা ওলি। ঝাপা-৫ আসনে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। গত বছর তিনি জেন জি আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। পাশাপাশি আরও ৫ প্রাক্তন প্রধানমন্ত্রী লড়ছেন এই নির্বাচনে। কারদিকে জনমত বেশি, দিনের শেষে কিছুটা হলেও আন্দাজ করা যাবে। তবে জেন জি-রা বড় ফারাক গড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?