বাখমুত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ওয়াগনার বাহিনীর প্রধানের

আগামী ১০ মে ওয়াগানার সেনারা বাখমুত থেকে পাততাড়ি গোটাবে বলে জানিয়েছেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর কাছ থেকে ইউক্রেনের সেনার বিরুদ্ধে লড়াইয়ের রসদ না পেয়ে বাখমুত ছাড়ার ঘোষণা দিলেন রাশিয়ার ভাড়াটে সৈন্যবাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজোনি প্রিগোজিন। শুক্রববার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘আগামী ১০ মে বাখমুত ছেড়ে চলে যাবে ওয়াগনার সেনারা। পড়ে-পড়ে ইউক্রেনের সেনাদের হাতে মার খাওয়ার কোনও মানে নেই।’ প্রিগোজিনের এমন ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রাশিয়া। যদিও ক্রেমলিনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার লড়াইয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে ওয়াগনার বাহিনী। গত মাসখানেক ধরে বাখমুতের দখলদারিকে কেন্দ্র করে ইউক্রেনের সেনার সঙ্গে ওয়াগনার বাহিনীর ব্যাপক লড়াই চলছে। গত সপ্তাহেই ওয়াগনার প্রধান ইয়েভজোনি প্রিগোজিন হুমকি দিয়েছিলেন, ‘অবিলম্বে যদি রাশিয়া লড়াইয়ের মতো অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ না করে, তাহলে বাখমুত ছেড়ে চলে যাবে ওয়াগনার বাহিনী।’

এদিন এক ভিডিও বার্তায় বাখমুত থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে ওয়াগনার বাহিনী প্রধান বলেন, ‘রুশ সেনাবাহিনীর একাধিক আধিকারিক চায় না ওয়াগনার বাহিনী সাফল্য অর্জন করুক। তাই বাখমুতে লড়াইরত ওয়াগনার সেনাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে টালবাহানা করছে। গোলাবারুদ ছাড়া বাখমুতে অনর্থক ও অযৌক্তিক ক্ষতির সম্মুখীন হতে রাজি নই আমরা। তাই আগামী ১০ মে আমরা বাখমুত থেকে বেরিয়ে যাব।’

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী