মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

মার্কিন ঘনিষ্ঠ দূতাবাসগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই মর্মে এবার নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাল ইরান

Share:

নিজস্ব প্রতনিধি: ইরানের বিরুদ্ধে ইজরায়েল-আমেরিকার অতর্কিত হামলা চলছেই। টানা ১০ দিন ধরে চলছে যুদ্ধ। ইরানও আমেরিকা-ইজরায়েলের অতর্কিত হামলার পাল্টা জবাব দিয়েছে। মুহুর্মুহু গুলি, ক্ষেপণাস্ত্র, বোমা হামলা চলছেই। তবে মার্কিন-ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ইরানে ১২০০ জন মারা গিয়েছেন। শতাধিক আহত হয়েছেন। তবে ইরান পাল্টা জবাবে ইজরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে মার্কিন ঘাঁটি গুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশেষ করে, মার্কিন ঘনিষ্ঠ দূতাবাসগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এই মর্মে এবার নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাল ইরান।

সেখানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাঁদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে দেশটি। সূত্রের খবর, সোমবার (৯ মার্চ) ভোরে কাতারকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। তবে ইরানের ছোঁড়া সবকটি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে দাবি কাতারের। তবে কাতারের পাশাপাশি দোহার আকাশেও অন্তত ১২টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বাহরাইনেও ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবের শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সেখানেও ইরানের ছোড়া সমস্ত ড্রোন নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। তবে ইরানি হামলার সময় তেল ডিপো খালি ছিল বলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। এ ছাড়া সৌদির রাজধানী রিয়াদের উত্তরেও দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে সৌদি সরকারের। সুতরাং ইরানের হামলায় পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশগুলি, যার ফলে বড় কোনও ক্ষতি হয়নি, হতাহতের খবরও পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আরব হুঁশিয়ারি দিয়েছে, ইরান হামলা বন্ধ না করলে তারা আমেরিকাকে আক্রমণের জন্য তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে। সংযুক্ত আরব আমিরাতও হুঁশিয়ারি দিয়েছে এবং জানিয়েছে, প্রজেক্টাইল ভূপাতিত করলেও তার ধ্বংসাবশেষে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছে।

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?