“১৯৭১ সালের যুদ্ধের বদলা নিয়েছি”, বিস্ফোরক মন্তব্য পাক প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত গোটা ভারত। এই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি সফল অভিযান করা হয়। যার নাম রাখা হয় ‘অপারেশন সিঁদুর’। ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ আবহাওয়ার মাঝেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি মন্তব্য করেন।

একটি সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায়, শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে করা অপারেশন বুনইয়ান-উন-মারসুসকে ঐতিহাসিক মুহূর্ত বলে পরিচয় দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।”

সংবাদ সংস্থার ওই প্রতিবেদন অনুযায়ী, ১৪ মে, বুধবার শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘বুনইয়ান-উন-মারসুস’-এ থাকা সেনাদের সঙ্গে একটি সাক্ষাৎকারে পাকিস্তান প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, “ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে, পাকিস্তানের রক্ষীরা অতুলনীয় নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে ভারতের অপ্রীতিকর আগ্রাসন রুখে দিয়েছে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দিন শেহবাজের সঙ্গে শিয়ালকোটে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী আতাউল্লা তারার, দেশটির সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সেদিন পাক সেনাদের উদ্দ্যেশে শেহবাজ বলেন, “জাতির অটল সংকল্পে শক্তিশালী বীর পাকিস্তান সশস্ত্র বাহিনী বীরত্বপূর্ণ ভঙ্গিতে মাতৃভূমিকে রক্ষা করেছে এবং প্রতিপক্ষের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হেনেছে।”

সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শেহবাজ বলেন, “বিশ্ব জানে ১৯৭১ সালে কারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (পাকিস্তান সরকারবিরোধী গোষ্ঠী) সমর্থন করছে।”

পাক প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে আরও বলেন, “সমস্ত কিছু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্রয়ে হচ্ছে। আপনার আগুনঝড়া বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না।”

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?