এক ধাক্কায় বাড়ল ২৫ শতাংশ, শ্রীলঙ্কায় ৪০০ ছাড়াল পেট্রোল

ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। সেই সংঘাতের ফলে তেল-জ্বালানি সঙ্কটে পড়েছে ছোট ছোট দেশগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। সেই সংঘাতের ফলে তেল-জ্বালানি সঙ্কটে পড়েছে ছোট ছোট দেশগুলি। বৈশ্বিক জ্বালানির সেই প্রভাব পড়ছে ছোট ছোট দেশগুলির অর্থনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ তোলার জন্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যেখান দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-জ্বালানি পরিবাহিত হয়। আর তেল-জ্বালানি সময়মতো না পৌঁছনোর কারণে দেশগুলির অর্থনীতিতে সেই কোপ পড়ছে। ভারতে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি এই সঙ্কটময় পরিস্থিতিতে শ্রীলঙ্কাতেও পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে পকেটে ছ্যাকা লাগছে মধ্যবিত্তদের।

রবিবার (২২ মার্চ) শ্রীলঙ্কা সরকার, দেশে জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় মূল্যবৃদ্ধি। ইরানের ওপর মার্কিন-ইজরায়েলি হামলা ও ইরানের পাল্টা পদক্ষেপ সমগ্র উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। শ্রীলঙ্কায় এখন অটো ডিজেলের দাম লিটার প্রতি ৩০৩ টাকা থেকে বেড়ে ৩৮২ টাকা হয়েছে, সুপার ডিজেলের দাম ৩৫৩ টাকা থেকে বেড়ে ৪৪৩ টাকা হয়েছে। ৯২ অকটেন পেট্রোলের দাম লিটার প্রতি ৩১৭ টাকা থেকে বেড়ে ৩৯৮ টাকা এবং ৯৫ অকটেন পেট্রোলের দাম ৩৬৫ টাকা থেকে বেড়ে ৪৫৫ টাকা হয়েছে। সুতরাং পেট্রোল ডিজেলের দামে ঘুম উড়েছে সাধারণ মানুষের। কেরোসিনের দামও ৩০ শতাংশের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে আবারও ২০২২ সালের মতো অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হতে চলেছে শ্রীলঙ্কায়।

২০২২ সালে শ্রীলঙ্কায় অত্যধিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। দেশটি স্বাধীনতার পর প্রথমবারের মতো ঋণখেলাপি হতে বাধ্য হয়েছিল। যার ফলে ব্যাপক জনরোষের মুখে পড়ে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন। ২০২৬ সালে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণেও একই পরিস্থিতির সৃষ্টি হল শ্রীলঙ্কায়। জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি গণপরিবহনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এই মর্মে বেসরকারি বাস মালিকরা সতর্ক করেছেন যে, ভাড়া বাড়ানো না হলে তাদের ৯০ শতাংশ বাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে। তারা কমপক্ষে ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন। তা পূরণ না হলে দেশব্যাপী ধর্মঘটের হুমকি দিয়েছেন। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, তারা এখনও ডিজেল ও পেট্রোলে ভর্তুকি দিচ্ছে। সেই কারণেই দাম বাড়ানো হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের