পুনর্নির্বাচনের প্রচারে বাইডেনের ভূমিকা নিয়ে কী বললেন চাক শুমার ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের কোভিডে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে,তাঁর দেহে করোনার সামান্য লক্ষণ দেখা দিয়েছে। এরই মধ্যে মার্কিন সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার জানিয়েছেন, ‘পুনর্নির্বাচনের প্রচার থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়াই ভাল হবে। এটাই সঠিক সিদ্ধান্ত। দেশ ও দলের জন্য এতেই ভাল হবে।’

শনিবার বাইডেনের সঙ্গে বৈঠক সেরেছেন চাক শুমার।এই বৈঠকেই নাকি নির্বাচনি প্রচার থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব জানিয়েছেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তবে শুধু চাক শুমার নয় এর আগেও ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্যরাও নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছেন।

বুধবার(১৭ জুলাই)বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য অ্যাডাম সচিফ। তবে এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছেন বাইডেন। এই বিষয় নিয়ে এতদিন মুখ না খুললেও মঙ্গলবার তিনি জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।তবে সত্যিই সরে দাঁড়াবেন কিনা তা নিশ্চিতভাবে কিছু বলেন নি। তবে ‘সরে দাঁড়াতে পারেন’ বলে আভাস দিয়েছেন বাইডেন।

তাঁর বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে নানা ধরনের প্রশ্ন এর আগেও উঠেছিল। বাইডেনের বয়স এখন ৮১ বছর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা বিশেষ করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলীয় প্রার্থীরা। বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ট্রাম্প দুজনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ হলেন প্রেসিডেন্ট প্রার্থী। তবে বয়স নিয়ে একে অপরের মধ্যে তর্কেও জড়িয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মনোবল এবং মানসিক সুস্থতা নিয়ে বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন বাইডেন। নিজ দলের মধ্যেই বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি উঠছে এই জল্পনাও শুরু হয়েছে। তবে বাইডেন শেষমেষ কি করেন সেটাই এখন দেখার বিষয়।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি