চিনে তৈরি CONVIDECIA ভ্য়াকসিনকে ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিবৃতি জারি করা হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি কনভিডেসিয়া ভ্যাকসিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য  সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করা বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকা করোনায় আক্রান্তের শরীরে প্রয়োগ করা যাবে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ এই টিকার গুণগত মান, ঝুঁকি, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া-প্রভৃতি বিষয় খতিয়ে দেখার পর ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্য়াকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

এই টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট অন ইমিউনাইজেশন’ পরীক্ষা করে। পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক। তারা তাদের রিপোর্ট হু-য়ের টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কাছে পাঠিয়ে দিলে তারা আরও একবার টিকা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ক্যানসিনো বায়োলজিক্সের কাছেও তাদের তৈরি টিকার পরীক্ষিত রিপোর্ট পাঠানোর আর্জি জানায়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কনভিডেসিয়া টিকাকে জরুরি ভিত্তিতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল। 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের পাশাপাশি চিনও তাদের গবেষণাগারে টিকা তৈরি করতে শুরু করে। তাদের তৈরি প্রথম টিকা সাইনোফার্ম। সেই টিকাকে ছাড়পত্র দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকাই বিশ্বে প্রথম যেটি তৈরি হয়েছিল পশ্চিমী দেশের বাইরে। চিনের এই আবিষ্কারে আমেরিকা তো বটেই, তাদের মিত্রশক্তিও কার্যত বিস্মিত হয়ে যায়। এবার সেই দেশের তৈরি আরও একটি টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

আরও পডু়ন এক লাফে বাড়ল সংক্রমণ, কমছে না মৃত্যু, উদ্বিগ্ন চিকিৎসকমহল

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের