ভারতের আশাকর্মীদের গ্লোবাল হেলথ লিডারের সম্মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

টুইট করে অভিনন্দন মোদির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লক্ষাধিক আশাকর্মীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুর্নিশ জানিয়েছে। হু-য়ের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, করোনাকালে ভারতের আশাকর্মীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের এই সেবাকে সম্মান জানাতে ওয়ার্ল্ড হেলথ লিডারের সম্মান দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আশাকর্মীদের এই স্বীকৃতি প্রাপ্তির খবর পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে তিনি জাপান সফরে। সেখান থেকে  টুইট করে প্রধানমন্ত্রী আশাকর্মীদের ধন্যবাদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর টুইট, ‘এটা অত্যন্ত খুশির খবর যে আশা কর্মীদের লড়াইকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশের আশাকর্মীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তার প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের এই লডা়ইকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গর্বের। ভারতের লক্ষাধিক আশাকর্মীদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। ’

করোনাকালে দেশবাসী যখন গৃহবন্দি, সেই সময় প্রাণের ঝুঁকি নিয়ে ডাক্তার এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই আশাকর্মী। মাসের পর মাস পরিবার পরিজন ছেড়ে তাদের যেতে হয়েছিল ভারতের প্রত্যন্তগ্রামে। আর্তদের পাশে গভীর বিশ্বাস নিয়ে করোনায় আক্রান্তদের সুস্থ করে তোলার চেষ্টায় কার্যত জীবনের বাজি রেখেছিলেন ভারতে আশাকর্মীরা। কার্যত তারা লড়াই করে গিয়েছিলেন। সেই লড়াইকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রাপ্তি তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন ১০ দিন ধরে মৃত মায়ের সঙ্গে দিন যাপন মেয়ের

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা