কোভ্যাক্সিন পেল না ছাড়পত্র, আরও তথ্য চায় হু

আরও তথ্য চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ যখন উর্ধ্বগতি, সেই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এল দুঃসংবাদ।

কোভ্যাক্সিনকে তারা এখনই ছাড়পত্র দিতে নারাজ। হু এই টিকার বিষয়ে বায়োটেকের কাছে অতিরিক্ত তথ্য চেয়ে পাঠিয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকার প্রয়োগের ঝুঁকি কতটা, সে ব্যাপারে বায়োটেকের কাছে রিপোর্ট তলব করেছে। রিপোর্ট খতিয়ে দেখে তারা জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন প্রয়োগের ব্যাপারে সবুজ সংকেত দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩ নভেম্বর বৈঠকে বসবে।

ভারত বায়োটেক জরুরি ভিত্তিতে কোভ্যাক্সিন টিকা প্রয়োগের (এক্সপ্রেসন অব ইন্টারেস্ট) অনুমতি চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে গত ১৯ এপ্রিল আর্জি-চিঠি পাঠায়। জানা গিয়েছে, মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল গ্রুপ বৈঠকে বসে। সেই বৈঠকে ভারত বায়োটেকের ওই আর্জি তারা খতিয়ে দেখে।

কোভ্যাক্সিনকে তারা ছাড়পত্র দিচ্ছে কি না, সে ব্যাপারে একটি সংবাদসংস্থার তরফ থেকে ই-মেল করা হয়। সেই ই-মেলের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়েছে, ‘ট্যাগ (টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) ২৬ অক্টোবর বৈঠকে বসেছিল। সেই বৈঠকে বায়োটেকের আর্জি-চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ট্যাগ মনে করছে, জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগের ঝুঁকি কত, সে বিষয়ে আরও তথ্য প্রয়োজন। ভারত বায়োটেকের কাছে এই বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।সেই তথ্য খতিয়ে দেখার পর ছাড়পত্র দেওয়া হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তে চিকিৎসকমহলে উদ্বেগ অনেকটাই বাড়ল।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার