ইরানে ভয়ঙ্কর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০, নেপথ্যে কার হাত?

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইরান: ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল ইরানে। ফলে প্রাণ হারিয়েছিলেন অনেকে, বহু জন এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতেলে ভর্তি রয়েছেন। ইরানের শহরে  আব্বাসের শহিদ রাজি বন্দরে গত ২৬ এপ্রিল অর্থাৎ শনিবার এই মারাত্মক ঘটনাটি ঘটে। সেই দিন থেকে এখনও পর্যন্ত ৪০ জনের মতো মানুষের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুর পাশাপাশি আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ হাজার ২০০ জনেরও বেশি। এই সমস্ত বিষয়টি ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, এই কন্টেনার বিস্ফোরণের জন্য সেই দেশের একজন সংসদ সদস্য ইসরায়েলকে দায়ী করেছে।

এইও বিস্ফোরণের বিষয় তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন, এই প্রাণঘাতী কন্টেনার বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের।

মোহাম্মদ সিরাজ দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে কন্টেনার বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই সংসদ সদস্যের দাবি এটি কোনও দুর্ঘটনা নয়। সম্পূর্ণ পরিকল্পিত।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি একটি আগুন থেকেই এই মারাত্মক বিস্ফোরণটি ঘটেছে। তবে সব কিছুই অনুমান করা হচ্ছে। সেদিন ঠিক কীভাবে এই আগুন লাগা তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি বলেছেন, গত শনিবার দুপুর অতি ক্ষুদ্র এটি আগুন দেখতে পাওয়া যায়। সেই আগুন খুব কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সেখানে। তার পরই আশেপাশে রাখা কন্টেনার গুলিতে বিস্ফোরণটি ঘটে।

ইরানের হোসেন জাফারি (দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র) জানিয়েছেন, ঘটনাস্থলে কোনও নাশকতার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের