করোনার নতুন ভ্যারিয়েন্টে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাকল বৈঠক

ক্ষমতা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘জীবাণু বাহিত রোগ এবং কোভিড-১৯-য়ের টেকনিক্যাল হেড মারিয়া ভ্যান খেরখোভ জানিয়েছেন, বিষয়টি রীতিমতো উদ্বেগের। প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি এই ভাইরাস অত্যন্ত শক্তিশালী। আক্রান্তদের শরীর থেকে সংগৃহীত লালা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।’

উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  B.1.1.529। এখনও পর্যন্ত নতুন এই ভাইরাসের শিকার ২২ জন। এই দক্ষিণ আফ্রিকাতেই প্রথম হদিশ মেলে বেটা ভ্যারিয়েন্টের। কোভিড ১৯-য়ের মতো এই ভাইরাস যাতে জাল বিস্তার করতে না পারে, তার জন্য বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রাঁসোয়া বালু কোভিডের নতুন ভেরিয়েন্ট সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, গুরুতর অসুস্থ ও যথাযথ চিকিৎসা না পাওয়া কোনও এইচআইভি আক্রান্ত মানুষের দেহে মিউটেশনের ফলেই তৈরি হয়েছে এই ভেরিয়েন্ট। তবে সেটির ক্ষমতা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ