বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইরানে মহিলাদের পোশাক নিয়ে রয়েছে কঠোর সামাজিক ও আইনি বিধিনিষেধ। বিশেষ করে প্রকাশ্যে বের হওয়ার ক্ষেত্রে হিজাব পরা বাধ্যতামূলক। মাথা ও চুল ঢেকে রাখার পাশাপাশি শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখার নিয়মও রয়েছে। তবে এবার সেই নিয়মকে তোয়াক্কা না করেই হিজাব ছাড়া ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেল ইরানের বহু তরুণীকে। তাঁদের দৌড়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেহরানের ভেলায়াত পার্কে আয়োজিত হয় Tehran 10K। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মহিলাদের বিভাগে প্রতিযোগীরা ১০ কিলোমিটারের নির্ধারিত পথ দুই দফায় সম্পূর্ণ করেন। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, বেশ কয়েকজন মহিলা মাথায় কোনও হিজাব বা স্কার্ফ না পরেই দৌড়চ্ছেন। এমনকি তাঁদের মাথার চুলও খোলা ছিল। ঘটনাটি বিশেষভাবে নজর কেড়েছে কারণ ইরানে প্রকাশ্যে হিজাব পরার নিয়ম এখনও আইনে বহাল রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে ২০২২ সালের ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ আন্দোলনের পর, দেশের বিভিন্ন শহরে হিজাব ছাড়া মহিলাদের প্রকাশ্যে দেখা যাওয়ার ঘটনা বেড়েছে।


 

এই দৌড়ে জয়ী হন ইরানের  দৌড়বিদ পারিসা আরাব। ৫,০০০ মিটার, ১০,০০০ মিটার ও হাফ-ম্যারাথনে ইরানের মহিলা বিভাগে জাতীয় রেকর্ডজয়ী  এই অ্যাথলিট পরে প্রতিযোগিতার মুহূর্ত ও ফিনিশিং লাইন পার করার একটি ভিডিওও প্রকাশ করেন।  এর আগে কিশ দ্বীপেও মহিলাদের একটি দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়া অংশ নেওয়ার ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছিল। ফলে তেহরানের এই প্রতিযোগিতার দৃশ্যও নতুন করে নজর কেড়েছে।

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশির

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী