করোনার টিকা নিয়েই প্রায় সাড়ে পাঁচ কোটির মালিক তরুণী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে, ভাগ্যের চাকা যে কোনও সময়েই ঘুরতে পারে। চোখের পলকেই গরিব থেকে আমির হওয়া যায়।  

অস্ট্রেলিয়ার এক তরুণীর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। করোনার টিকা নিয়ে রাতারাতি ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের (ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৪০ লক্ষ টাকা) মালিক হয়ে গিয়েছেন সিডনির বাসিন্দা ২৫ বছরের চিনা তরুণী জোয়ান ঝু। আর তার পর থেকেই পরিচিত থেকে বন্ধুবান্ধব এমনকী পড়শিরাও তাঁকে ঈর্ষা করতে শুরু করেছেন। খবরটি শোনার পরে অনেকেরই চক্ষু চড়কগাছ!

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং করোনার টিকা নিতে আগ্রহী করতে প্রশাসনের পক্ষ থেকে এক লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। করোনার টিকা নিলেই লাকি ড্রয়ের জন্য নাম নথিভুক্ত করা হবে বলে ঘোষণা করা হয়। লাকি ড্রয়ে পুরস্কার হিসেবে  ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের পাশাপাশি ১ হাজার ডলারের ১০০টি গিফট কুপনও ছিল।

প্রশাসনের এমন অভিনব উদ্যোগের কথা জানার পরেই করোনার টিকা নেন চিনা তরুণী তথা সিডনিতে বসবাসকারী জোয়ান ঝু। তাঁর নামও লাকি ড্রয়ের জন্য নথিভুক্ত করা হয়। কিন্তু নাম নথিভুক্তের সময়ে স্বপ্নেও রাতারাতি কোটিপতি হওয়ার কথা ভাবেননি জোয়ান। কিন্তু ভাগ্যদেবী সুপ্রসন্ন ছিল। সেই লাকি ড্রয়ে নাম ওঠে জোয়ান ঝু’র। লাকি ড্রয়ে ১০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার জিতে নিয়েছেন।

পুরস্কার পাওয়ার খুশিতে উচ্ছ্বাসে ভেসেছেন চিনা তরুণী। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, ‘শিগগিরই দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে নববর্ষের উ‍ৎসবে মাতবেন। বাকি যে টাকা থাকবে তার একটা অংশ ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করবেন। আর বাকি টাকা দুস্থদের জন্য খরচ করবেন।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের