এই মুহূর্তে

সুশীলা কার্কিরও পদত্যাগ চেয়ে মধ্যরাতে বিক্ষোভ নেপালের জেন-জিদের, আচমকা হলটা কী?

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে হয়েছে পালাবদল। জেন-জিদের বিক্ষোভের জেরে গদি ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রবিবার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দিয়েছেন শান্তি ফেরানোর বার্তা। তবে সুশীলাকে নিয়েও খুসি নয় জেন-জিরা। রবিবার দায়িত্ব নেওয়ার পরেই নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখিয়েছে জেন-জি তরুণরা। আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে রবিবার (১৪ অগাস্ট) সুশীলার পদত্যাগ চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়।

নেপালি এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুদান গুরুং বলেছেন তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি এই বিক্ষোভ প্রদর্শনের সময় সুশীলা কার্কির বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভ দেখানোর সময় গুরুং বলেছেন, ‘আমরা যদি আবার রাস্তায় আসি,আমাদের কেউ থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই ওদের নীচে নামিয়ে ফেলব।’ জানা গিয়েছে রবিবারের বিক্ষোভে যোগ দেন গত সপ্তাহে বিক্ষোভের সময় নিহতদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।

এই প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার সকালে প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা গঠনে আলোচনা শুরু করেন। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় থাকবেন প্রধানমন্ত্রীসহ সর্বাধিক ১১ জন সদস্য। নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কার্কি দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছেন তাঁর ক্ষমতার লোভ নেই, আগামী ছয় মাসের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি এই দায়িত্ব চাইনি। রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে আমি সাড়া না দিয়ে পারিনি।’ নেপালের শান্তি ফেরানো ও জেন-জিদের দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, “জেন-জি প্রজন্মের চিন্তাধারার জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। এই প্রজন্ম দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা চায়।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশ-সহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা

‘জুবিন গর্গ খুন হননি, লাইফ জ্যাকেট পরতে অস্বীকার করেছিলেন’, আদালতে জানাল সিঙ্গাপুর পুলিশ

ইরানের হামলার ভয়ে কাতারের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

‘দ্রুত ইরান ছাড়ুন’, খামেইনির দেশে থাকা ভারতীয়দের নির্দেশ বিদেশ মন্ত্রকের

সৌদি, আরব আমিরশাহি ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ইরানের জেলে বন্দি ৮ বিশেষ ব্যক্তিকে ছাড়াতেই লম্ফঝম্ফ ট্রাম্পের, কারা‌ তাঁরা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ