আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Share:

 নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: জোর ধাক্কা খেলেন তৃতীয় লিঙ্গধারীরা। মেয়েদের স্কুল-কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গধারীরা অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার (৩০ জুন) এ সংক্রান্ত এক মামলায় ভার্জিনিয়া ও আইডাহো অঙ্গ রাজ্যের প্রশাসনের তরফে জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ আদালতের বিচারপতিরা। এদিনের এই রায়ে যথেষ্টই উল্লসিত রক্ষণশীলরা। যদিও সমকামী ও তৃতীয় লিঙ্গধারীদের একাধিক সংগঠন মার্কিন শীর্ষ আদালতের রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দলের নেতা সেই রিপাবলিকান পার্টির দখলে থাকা ভার্জিনিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্যে কয়েক বছর আগেই মেয়েদের স্কুল-কলেজে তৃতীয় লিঙ্গধারীদের অংশগ্রহণের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। আইডাহোতে ২০২০ সালেই মেয়েদের খেলাধুলোয় তৃতীয় লিঙ্গধারীদের অংশগ্রহণের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল তৃতীয় লিঙ্গধারী শিক্ষার্থীরা। আবেদনে তাঁরা বলেছিল, ‘প্রশানিক নিষেধাজ্ঞা মার্কিন সংবিধান বিরোধী। যুক্তরাষ্ট্রীয় (ফেডারেল) আইনকে লঙ্ঘন করেছে। এই সিদ্ধান্ত আসলে এক ধরনের বৈষম্য।’ তৃতীয় লিঙ্গধারীদের আর্জির প্রেক্ষিতে দুই অঙ্গ রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত।

এর পর মামলা গড়ায় উচ্চ আদালতে অর্থা‍ৎ মার্কিন সুপ্রিম কোর্টে।  আইডাহো ও ভার্জিনিয়ার প্রশাসনের তরফে বলা হয়, বিশ্ববিদ্যালয়-সহ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া দলগুলোকে ‘জৈবিক লিঙ্গ’-এর ভিত্তিতে ভাগ করা হয়েছে। মেয়েদের দলে কোনও পুরুষ শিক্ষার্থী থাকতে পারবেন না। মেয়েদের চেয়ে যেহেতু শারীরিকভাবে তৃতীয় লিঙ্গধারীরা শক্তিশালী, তাই মহিলাদের ক্রীড়াক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।’ গত জানুয়ারি মাসে আইডাহোর সলিসিটর জেনারেল অ্যালান হার্স্ট  শুনানিতে বলেন যে, ‘খেলাধুলার ক্ষেত্রে লিঙ্গই মুখ্য বিষয়।’ সেই সময় তিনি শারীরিক আকার, শক্তি, পেশীর ভর এবং ফুসফুসের কার্যক্ষমতার পার্থক্যের বিষয়টি উল্লেখ করেন।

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর