ইলিশ পাঠিয়ে মমতার মনজয়ে তৎপর হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন তিস্তার পানি না গড়ালে এপার বাংলাতেও আসবে না পদ্মার ইলিশ। তাঁর সেই সিদ্ধান্ত কার্যকরও হয়েছে। বাংলায় আসা কার্যত বন্ধই হয়ে গিয়েছে পদ্মার ইলিশ। কিন্তু সেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ নরম হলেন। তাঁরই গৃহীত সিদ্ধান্ত পুরোপুরি না বদলালেও সাময়িক ভাবে তা কিছুটা শিথিল হল। আর তার জেরেই পুজোর আগেই এপার বাংলার বাজারে দেখা মিলতে চলেছে ওপার বাংলার পদ্মা নদীর সুস্বাদু ইলিশের। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ অক্টোবরের মধ্যে দফায় দফায় মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ চলে আসছে বাংলার বাজারে। স্বাভাবিক ভাবেই এই খবর ইলিশপ্রিয় আর ভোজনপ্রিয় বাঙালির মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু এই ইলিশ দৌত্যের আড়ালে আসলে লুকিয়ে রয়েছে বাংলার অগ্নিকন্যার মন জয়ের চেষ্টা। অবশ্যই তা শেখ হাসিনার তরফেই। কেননা উপমহাদেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রমশ দেশনেত্রী হয়ে উঠছেন সেটা দেখে এখন থেকেই তাঁর সঙ্গে সুসম্পর্ক মজবুত করতে মন দিয়েছেন হাসিনা। তিস্তার জল এখন তাই অতীত, দুই বোনের দুই দেশ শাসনই এখন ভবিষ্যত।

সোমবার ঢাকাতে বাংলাদেশ সরকারের সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে। বলা বাহুল্য, সেখানে কোথাও ইন্ডিয়া শব্দটি না থাকলেও এটা সকলেই জানেন বাংলাদেশের ইলিশের একমাত্র খরিদ্দর ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গের জনতা। তাই সেখানে ইলিশ রফতানির ছাড়পত্র মেলা মানেই এপার বাংলার বাজারে পদ্মার ইলিশ উপচে পড়ার সম্ভাবনা। কার্যত সেটাই হতে চলেছে। দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার সরকার। রাজ্যে আসছে দু’হাজার আশি মেট্রিক টন ইলিশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। ৫২টি বাণিজ্যিক সংস্থা ওই ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। কার্যত মঙ্গলবার থেকেই ওই ইলিশ এপার বাংলার ক্রেতাদের হাতে চলে আসতে পারে। তবে ওই ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

২০১২ সালে বাংলাদেশ এ দেশে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞার মূলে ছিল তিস্তার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলতে থাকা বিবাদ। উত্তরবঙ্গের কথা মনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি বা তিস্তার জলবন্টন ইস্যুতে সায় দেননি। আর মমতার আপত্তির জেরেই ভারত সরকার এখনও পর্যন্ত তিস্তার জলবন্টন চুক্তি সাক্ষর করে উঠতে পারেনি বাংলাদেশ সরকারের সঙ্গে। আর এই কারনেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার দল আওয়ামি লীগ বেশ চাপেই আছে। খোদ হাসিনা এই চুক্তি না হওয়ার জন্যই বাংলায় ইলিশ রফতানিতে রাশ টেনেছেন। তবে মাঝে মাঝে ওপার বাংলা থেকে এপার বাংলার বাজারে ইলিশ এসেছে। যদিও তার পরিমাণ খুবই কম। যেমন গত বছর এসেছিল মাত্র ৫০০ টন ইলিশ। কিন্তু এবার একসঙ্গে ২০৮০ মেট্রিক টন ইলিশ আসার বার্তা অনেককেই অবাক করে দিয়েছে। আর এখানেই উঠে আসছে হাসিনা-মমতার সম্পর্কের উষ্ণতা।

হাসিনা ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে হাসিনাকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেই হয় এবং আগামী দিনেও চলতে হবে। এদিকে মমতা একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের মুখ দেখেছেন। আর তারপর থেকেই উপমহাদেশের রাজনীতিতে তিনিই হয়ে উঠেছেন সব থেকে চর্চিত মুখ। এদেশে মোদির বিরুদ্ধে প্রধান, প্রথম ও সব থেকে গ্রহণযোগ্য এবং ভরসার মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনিই হয়ে উঠছেন ভাবী ভারতের নেত্রী। দেশের রাজনীতিতে যেমন তাঁর দড় বাড়ছে তেমনি টাইমস পত্রিকাও বিশ্বের যে ২০জন প্রভাবশালী রাজনৈতিক নেতানেত্রীর তালিকা প্রকাশ করেছে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। এসব কিছুই কিন্তু বাংলাদেশ সরকার তথা শেখ হাসিনারও চোখে পড়েছে। তিনি এবং তাঁর সরকার বেশ ভাল ভাবেই বুঝতে পারছেন আগামী দিনের ভারত শাসন করতে চলেছে বাংলার অগ্নিকন্যাই। তাই শুধু তিস্তার জলবন্টন বিতর্ক ধরে রেখে মমতা বিরোধীতা বজায় রাখতে চান না হাসিনা। বিচক্ষণ নেত্রী হিসাবে তিনি তাই তিস্তা ইস্যুকে পাশে সরিয়ে রেখে বোন মমতার মন জয়ের লক্ষ্যে ইলিশের ঝাঁপি পুজোর আগে এপার বাংলার বাজারে উপহার হিসাবে পাঠিয়ে দিলেন। কেননা শুধুমাত্র তিস্তা নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক গড়ে ওঠেনি। তাই তিস্তা বিতর্ক এখন অতীত। ভবিষ্যত মমতা আর হাসিনা। দুই বোনের হাতে দুই দেশের সুসম্পর্কের বহমান স্রোত।

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?