করোনার কালবেলায় বাংলাদেশে বেড়েছে ধর্ষণ, শিশু নির্যাতন

জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৮৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনার কালবেলায় বাংলাদেশে ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে অর্থা‍ৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৮৫ জন। তার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন ২০৩ জন। ধর্ষণের পরে খুন করা হয়েছে ৩৯ জনকে। আর মান সম্মানের পরে আত্মহত্যা করেছেন আটজন ধর্ষিতা। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ধর্ষণের শিকার হয়েছিলেন ৯৭৫ জন। অর্থা‍ৎ দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশিত প্রতিবেদনেই এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

‘আসক’-এর রিপোর্ট অনুযায়ী, ‘চলতি বছরের প্রথম নয় মাসে শুধু ধর্ষণের ঘটনাই বৃদ্ধি পায়নি, শিশু নির্যাতনের সংখ্যাও বেড়েছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে এক হাজার ৬৩৬টি শিশু। তার মধ্যে খুন হয়েছে ৪৭১ জন এবং শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে এক হাজার ১৬৫টি শিশু। তার মধ্যে ধর্ষণের শিকার হয় ৬৪৮টি শিশু। গত বছরের একই সময়ে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছিল এক হাজার ৫২৩টি শিশু।

ধর্ষণ ও শিশু নির্যাতনের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতনও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে হিন্দু সম্প্রদায়ের ১০২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিমা, মন্দির ও পারিবারিক পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৭৮টি। এসব ঘটনায় আহত হয়েছেন সাত জন। জমি ও বাড়িঘর দখল এবং উচ্ছেদের ঘটনা ঘটেছে সাতটি।

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ