Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: বিরাট-গতির ঝামেলা নিয়ে মুখ খুললেন বীরু

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র দিন কয়েক আগেই চলতি আইপিএল-এর একটি ম্যাচে  আরসিবির মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে জয়লাভ করে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষেই বিরাট-এর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন জাতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই বিষয় নিয়েই মুখ খুললেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার বীরন্দ্র সেহওয়াগ।

বীরু বলেন, ওইদিনের ম্যাচ শেষ হওয়ার পর পরই আমি টিভি বন্ধ করে দিয়েছিলাম। তার ফলে আমার কোনও ধারণাই ছিল না, ম্যাচ শেষে কি হয়েছিল বীরু এবং গতির মধ্যে। আমি পরদিন সকালে খবরের কাগজ পড়ে গোটা বিষয়টা জানতে পারি। তবে আমার মনে হয় ওইদিন ম্যাচ শেষে যা হয়েছে ওঁদের দুজনের মধ্যে তা একেবারেই ঠিক হয়নি। কেননা যে দল ম্যাচ জিতবে তারা তো আনন্দ করবেই। পরাজিত দলকে তা মেনে নিতেই হবে।

আরও জানতে পড়ুন: ওয়েস্টহ্যাম ম্যাচেই গোলের রেকর্ড হালান্ডের, পেলেন গার্ড অফ অনারও

এরপরই সেহওয়াগ বলেন, এই আনন্দের উচ্ছ্বাসটা এমনভাবে করতে হবে যাতে তা নিয়ে পরবর্তীকালে কোনও বিতর্ক বা দ্বন্দ্বের সৃষ্টি না হয়। কেননা তাঁদের এটা মাথায় রাখা উচিত, তাঁরা প্রত্যেকেই অনেকের কাছে আইকন।তাঁরা যদি বিবাদে জড়িয়ে পড়েন তাহলে অনেকের কাছেই তাঁরা খারাপ হয়ে যাবেন। শিশুরা ভাববে যাঁদের আমরা আইকন বলে মনে করি, তাঁরাই যদি এইরকম ব্যবহার করেন, তাহলে আমাদেরও তা করা উচিত। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই এই ধরণের আচরণ বন্ধ করা দরকার।

এখানেই থেমে না থেকে বীরু আরও বলেন, বোর্ড এইরকম ঘটনায় কোনও ক্রিকেটারকে যদি কড়া শাস্তি দেয়, তাহলেই হয়তো এই ধরনের নক্ক্যরজনক ঘটনা আর ঘটবে না বলেই আমার মনে হয়।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত