Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহিলার শ্লীলতাহানি, কাঠগড়ায় কলকাতা পুরনিগমের বাম সমর্থিত সংগঠনের সদস্য

নির্মীয়মাণ বাড়ি পরিদর্শনে গিয়ে এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কলকাতা পুরনিগমের এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্মীয়মাণ বাড়ি পরিদর্শনে(Inspection of Houses Under Construction) গিয়ে এক মহিলার শ্লীলতাহানির(Molestation of a Woman) অভিযোগ উঠল কলকাতা পুরনিগমের(KMC) বাম সমর্থিত সংগঠনের এক সদস্যের বিরুদ্ধে যিনি কিনা পেশাগত ভাবে একজন ইঞ্জিনিয়ার(Engineer)। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শহরের ১২২ নম্বর ওয়ার্ডে। সেই ঘটনায় কলকাতা পুরনিগমে কর্মরত ওই ইঞ্জিনিয়ারকে ঘণ্টা দুয়েক ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে তিনি ছাড়া পান এবং ঘটনাস্থল থেকে অফিসে ফিরে আসেন। বিষয়টি নিয়ে শোরগোল হতেই বাম সমর্থিত ওই সংগঠনের তরফে জানানো হয়েছে যে তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

আরও পড়ুন, ‘যশ’র স্মৃতি ‘ডানা’য় ভর দিয়ে ফিরতে পারে দিঘায়, নজরে জলোচ্ছ্বাস

জানা গিয়েছে, Engineers and Allied Services Association নামের সংগঠনের সদস্য এবং কলকাতা পুরনিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র পদে কর্মরত ওই ব্যক্তি এদিন কলকাতা পুরনিগমের ১২২ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। সেই বাড়ির মালকিনের অভিযোগ, পরিদর্শনের নামে তিনি শ্লীলতাহানি করেছেন। এই অভিযোগ শুনে স্থানীয় বাসিন্দারা ওই ইঞ্জিনিয়রকে ঘেরাও করে রাখেন ঘণ্টা দুয়েক ধরে। পরে অবশ্য পুলিশের তৎপরতায় উদ্ধার পান ওই ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল থেকে অফিসে ফিরেও আসেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।  

আরও পড়ুন, সিবিআইয়ের ব্যর্থতাই কলকাতা পুলিশের সাফল্যের জয়গান গাইছে

তবে Engineers and Allied Services Association’র তরফে মানস সিনহা জানিয়েছেন, ঘটনার অভিযোগ তাঁরা পেয়েছেন। পুরনিগম তাঁদের মতো করে তদন্ত করবে। পুলিশ পুলিশের মতো করে করবে। আমরাও সত্যি-মিথ্যে যাচাই করে দেখবো। অন্যদিকে পুরনিগমের বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারের প্রতিক্রিয়া, ‘এ ধরনের কোনও কাজ কেউ করে থাকলে, কঠোর শাস্তি হবে। তবে ঘটনা ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখতে হবে। পুরনিগমের কোনও কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি