ভোটারদের ‘ধন্যবাদজ্ঞাপন’ কর্মসূচিতে অংশ নিতে নারাজ বঙ্গ বিজেপির হেরো প্রার্থীরা

ভোটারদের ‘ধন্যবাদজ্ঞাপন’ কর্মসূচিতে অংশ নিতে নারাজ বাংলার অধিকাংশ পরাজিত বিজেপি প্রার্থী। সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আবকে বার ২০০ পার’, শ্লোগান তুলে এবারের লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) মাঠে নেমেছিল বিজেপি(BJP)। কিন্তু সেই লক্ষ্যপূরণের ধারেকাছেও পৌঁছাতে পারেনি পদ্মশিবির। ২৪০টি আসন পেয়েই দেশে দৌড় থেমেছে পদ্মের। শেষে শরিকদের কাঁধে ভর দিয়ে কেন্দ্রে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও তৃতীয়বারের জন্য মোদির এই সরকার গঠনের ঘটনাকেই এখন জাতীয় স্তরের রাজনীতিতে তুলে ধরতে পদ্মশিবিরের পরিকল্পনা দেশের প্রতি লোকসভা কেন্দ্রে ভোটারদের ‘ধন‌্যবাদজ্ঞাপন’ কর্মসূচি নিতে হবে দলের প্রার্থীদের। যাঁরা জিতেছেন তাঁরা তো বটেই, পরাজিত হওয়া বিজেপি প্রার্থীদেরও সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে যেতে হবে ভোটারদের ধন‌্যবাদ জানাতে। কিন্তু এই কর্মসূচীতেই এখন অংশ নিতে চাইছেন না বাংলায় ৩০ কেন্দ্রে হারের মুখ দেখা পদ্মের প্রার্থীরা। বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে।  

এবার লোকসভা নির্বাচনে বাংলায়(Bengal) ৪২টি আসনের মধ্যে ১২টি আসনে জিতেছে বিজেপি। উনিশের ভোটের তুলনায় এবারে বিজেপির ৬টি আসন কমেছে। নির্বাচনে এ রাজ্যে দলের পরাজিত প্রার্থীর সংখ্যা ৩০। দলের নির্দেশ, এই ৩০জন প্রার্থীকেও যে সব লোকসভা কেন্দ্রে তাঁরা লড়াইয়ের জন্য দাঁড়িয়েছিলেন সেই সব কেন্দ্রে গিয়ে ভোটারদের ধন‌্যবাদ জানাতে যেতে হবে। কিন্তু এখন বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে ওই ৩০জন প্রার্থীর মধ্যে অধিকাংশই সেই পথ মাড়াতে নারাজ। এমনকি জন ১০-১২ প্রার্থী তো বঙ্গ বিজেপির সঙ্গে যোগাযোগই রাখছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, হারা আসনেও বড় অংশের ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন। হতে পারে সেই আসনে জয় আসেনি। কিন্তু তার জন্য যে ভোট সেখানে বিজেপি পেয়েছে সেই প্রাপ্তিকে ছোট করে দেখানো যাবে না। তাই সেই সব ভোটারকেও ধন্যবাদ জানাতে হবে, যারা বিজেপিকে ভোট দিয়েছেন। চলতি সপ্তাহে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন এ রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল(Sunil Bansal)। সেখানেও তিনি এই কর্মসূচী পালনের ওপর জোর দিয়েছেন।

সূত্রের দাবি, বৈঠকে সুনীল জানিয়ে দেন, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের ভোটারদের ধন‌্যবাদ জানাতে বিশেষ কর্মসূচি নিতে হবে সেখানকার বিজেপি প্রার্থীদের। জয়ী প্রার্থীরা তো ভোটারদের ধন‌্যবাদ জানাবেনই, সেই সঙ্গে পরাজিত প্রার্থীদেরও এই কর্মসূচি করতে হবে। কারণ, হারা আসনেও বড় অংশের ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু এখন সেই কর্মসূচীর বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, পরাজিত প্রার্থীদের মনোভাব। অনেক প্রার্থী তো দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনও যোগাযোগই রাখছেন না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে এই কর্মসূচী কী সফল ভাবে আদৌ বাস্তবায়িত হবে বাংলার বুকে। নাকি যে ১২টি আসনে বিজেপি জিতেছে সেখানেই দেখা যাবে এই ধন্যবাদ কর্মসূচী।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি