চলতি বছর হচ্ছে না বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে শিল্পে বিনিয়োগ আনার জন্য গত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। কিন্তু চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না। পরিবর্তে আগামী বছরের শুরুর দিকেই ওই সম্মেলন হবে। তবে চলতি বছর বাণিজ্য সম্মেলনের আসর না বসলেও আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে শিল্পোন্নয়ন নিগম। সেখানেই হস্তশিল্প, টেক্সটাইল-সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে বিশ্বের দরবারের সামনে হাজির করা হবে।

বাম জমানায় শাসকদল সিপিআইএমের শ্রমিক সংগঠনের দাপটে শিল্পবন্ধ্যা হিসাবে পরিচিত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গ। প্রতি বছর ঘটা করে বিনিয়োগ টানতে বিদেশ সফরে যেতেন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কিন্তু তাঁর সেই উদ্যোগ খুব ফলপ্রসূ হয়নি। শ্রমিক আন্দোলনের মুখে বাংলায় বিনিয়োগে আগ্রহী দেখাননি বিদেশি শিল্পপতিরা। এমনকি দেশের নামী-দামী শিল্প সংস্থার শীর্ষ কর্তারাও বাংলার প্রতি বিমুখ হয়ে পড়েছিলেন। ২০১১ সালে ক্ষমতার পালাবদলের পরেই বাংলাকে ফের শিল্পে দেশের মধ্যে শীর্ষস্থানে নিয়ে যেতে কোমর কষে ঝাঁপান মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। দেশি-বিদেশি শিল্পপতি ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে ২০১৫ সালে শুরু করেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

মাঝে করোনা অতিমারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা যায়নি। গত বছর ২১ এবং ২২ নভেম্বর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল। চলতি বছরে সম্মেলনের প্রস্তুতি নিয়ে এদিন নবান্নে রাজ্যের শীর্ষ শিল্পপতি ও বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকেই ঠিক হয়েছে, চলতি বছরে শিল্প সম্মেলনের আয়োজন করা হবে না। পরিবর্তে পরের বছর অর্থা‍ৎ ২০২৫ সালের গোড়ার দিকে আয়োজন করা হবে সম্মেলনের।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের