বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা বহাল ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি : সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত বিজেপির দুটি নির্বাচনী বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেকোনও বিজ্ঞাপনে একটি লক্ষণরেখা থাকা উচিত। কোনও ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির দুটি নির্বাচনী বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

এদিন ডিভিশন বে়্ঞ্চে শুনানি চলার সময়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, যেকোনও বিজ্ঞাপনে একটি লক্ষ্ণণরেখা থাকা উচিত। কোনও একটি প্রকল্প নিয়ে প্রচার করা যেতেই পারে। তবে বিতর্কিত বিজ্ঞাপন কোনও সংবাদমাধ্যমে দেওয়া যাবে না। আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হতে পারে, এমন কোনও বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। এদিন প্রধান বিচারপতি জানান, আদর্শ আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণভাবে পোস্টার, ব্যানার নিষিদ্ধ করা হয়েছে। বিমানবন্দরে যদি কেউ যান, তাহলে সেখানে দেখা যাবে, সেখান থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তবে আদালত এদিন জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চে গিয়ে নির্দেশ প্রত্যাহার বা পুনর্বিবেচনার আর্জি করতে পারবে বিজেপি।

এর আগে গত সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত বিজেপির দুটি নির্বাচনী বিজ্ঞাপনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। বিজেপির বিজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল তৃণমূল। তৃণমূলের এই আবেদনের ভিত্তিতে নিষেধাজ্ঞা জারি করেছিল সিঙ্গল বেঞ্চ। উল্লেখ্য, বিজেপির দুটি বিজ্ঞাপনের একটিতে ‘দুর্নীতির মূল মানেই তৃণমূল’ ও অন্যটিতে ‘সনাতন বিরোধী তৃণমূল’ নামে স্লোগান দেওয়া হয়েছিল।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান