আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছটপুজোয় খরচ কমাতে মরিয়া কলকাতা পুরসভা

Custardy: Google

নিজস্ব প্রতিনিধি: বাড়তি খরচ বাঁচাতে এবার বদ্ধ পরিকর কলকাতা পুরসভা। তাই ছটপুজোর আলোর খরচ কমাতে চাইছে পুরসভা। পুরসভা জানিয়েছে, গত বছর আলো বাবদ প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছিল। এবার তা ৩৫ লক্ষের মধ্যে রাখতে চাইছে কলকাতা পুরসভা।

খরচ বাঁচাতে আপাতত দু’টো দিকে বিশেষ নজর দেবে বলে জানিয়েছে পুরসভা(Kolkata Corporation)। ২০২২-এ ঘাট পিছু ৫০ হাজার টাকার আলো লাগানো হয়েছিল। এবার সেখানে ৩৫ হাজার বড় জোর চল্লিশ হাজারের মধ্যে সম্পন্ন করতে চায় তারা। দ্বিতীয়ত, ছট পুজোর আলো চারদিনের বেশি না রাখার সিদ্ধান্ত নিয়েছে দফতর। ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর ছট পুজো(Chat Puja)। মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি জানিয়েছেন, পুজোর দিনগুলোয় আলো ঝলমলে থাকবে ঘাট। কিন্তু পুজোর পরে অতিরিক্ত আলো লাগিয়ে খরচ করতে চাইছে না পুরসভা। ২০ নভেম্বর ছট পুজো মিটে গেলে সব আলো(Lights)  খুলে ফেলবে পুরসভা।

কলকাতা পুলিশের(Kolkata Police)  তরফে ১৮ টি জায়গার তালিকা তুলে দেওয়া হয়েছে পুরসভার হাতে। ওই জায়গাগুলোতে আলোর বন্দোবস্ত করতে হবে। যার মধ্যে নর্থ ডিভিশন ডিসি অফিস ছাড়াও রয়েছে বাজে কদমতলা ঘাট, গোয়ালিয়র ঘাট, দইঘাট, নিমতলা ঘাট, বিচালি ঘাট, বিএনআর ঘাট, সুরিনাম ঘাট, হুগলি জুটমিল ঘাট, খিদিরপুরের আদি গঙ্গা ঘাট, তক্তা ঘাট, বাগবাজার ঘাট, বাবু ঘাট, কুমারটুলি ঘাট, বাগবাজার মায়ের ঘাট।

শুধু ঘাট নয়, একাধিক জলাশয়েও হয় ছটপুজো। সেগুলোও আলো দিয়ে সাজিয়ে দেবে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, চারটে কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে পুরসভা এলাকায়। মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সি জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম অযথা খরচ কমাতে বলেছেন। আমরাও চেষ্টা করছি অযথা খরচে রাশ টানতে। বাজেট কমলেও ঘাট অন্ধকার থাকবে না বলেই জানিয়েছেন তিনি। পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে ছট পুজোর দিনগুলিতে।

Published by:

Share Link:

More Releted News:

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ