স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে। তাও আবার পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। এই সন্দেহ বেশ কয়েকদিন ধরে করছিলেন স্বামী। তবে তার কাছে তেমন কোনও প্রমাণ ছিল না। এই সন্দেহ থেকেই স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী বলে অভিযোগ। আর এই রোমহর্ষক ঘটনা ঘটিয়ে বাড়ি থেকে চম্পট দিল স্বামী। আজ, শনিবার ভোররাতে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত জীবননগর এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম জেসমিনা বিবি (৩৬)। আজ সকালে জেসমিনার দেহ উদ্ধারের পর থেকেই তাঁর স্বামী তাসিরুদ্দিন শেখ পলাতক।

পুলিশ সূত্রে খবর, ২২ বছর আগে জীবননগর গ্রামের বাসিন্দা জেসমিনা বিবির সঙ্গে পেশায় দিনমজুর তাসিরুদ্দিন শেখের বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁদের মেয়ের অবশ্য আগেই বিয়ে হয়ে গিয়েছে। এখন জীবননগর গ্রামে ওই দম্পতির সঙ্গে তাদের ছেলে রবিউল শেখ বসবাস করত। আজ সকালে জেসমিনা অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় রবিউল মাকে ডাকতে যায় দোতলার ঘরে। তখন খাটের মধ্যে জেসমিনার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জেসমিনার গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্ত পুলিশের।

জেসমিনার পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে স্বামী তাসিরুদ্দিনের সঙ্গে ঘুমাতে গিয়েছিলেন জেসমিনা। রাতে ওই দম্পতির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ঝগড়া হয়। মৃত জেসমিনার প্রতিবেশীরা জানান, গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তাই দম্পতির মধ্যে ঝগড়া অশান্তির ঘটনা তাঁরা শুনতে পারেননি। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঝড়বৃষ্টির সময়ে তাসিরুদ্দিন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বাড়ি থেকে চম্পট দেয়। বহরমপুর থানার এক আধিকারিক জানান, এই ঘটনায় তাঁরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং একটি খুনের মামলা দায়ের হয়েছে। যদিও অভিযুক্তের সন্ধান এখনও মেলেনি।

আর মৃতের পরিবারের এক সদস্য জানান, জেসমিনার সঙ্গে পাঁচপীরতলা গ্রামের এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে সন্দেহ শুরু হয়। এই সম্পর্কের বিষয়ে সন্দেহ করেই তাসিরুদ্দিনের সঙ্গে জেসমিনার প্রায়ই ঝামেলা এবং অশান্তি হতো। তাসিরুদ্দিন নাকি জানতে পেরেছিলেন পাঁচপীরতলার ওই যুবকের সঙ্গে জেসমিনা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর এটা নিয়ে সন্দেহ করেই স্বামী–স্ত্রীর মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছিল। মৃতের পরিবারের সদস্যদের অনুমান, শুক্রবার রাতেও এই বিষয়টিকে নিয়েই জেসমিনা এবং তাসিরুদ্দিনের মধ্যে তুমুল বচসা হয় এবং তারপরেই তাসিরুদ্দিন, জেসমিনাকে গলা কেটে খুন করে বাড়ি থেকে চম্পট দেয়।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা