‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার আঁচ পড়েছিল ভারত-পাকিস্তান ম্যাচে। ২০২৫ সালে এশিয়া কাপের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত না মিলিয়ে খেলা শুরু ও শেষ করেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। একই কাজ করতে দেখা গিয়েছিল ভারতের মহিলা টিমকেও। শুধু তাই নয় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে খেলতে নেমেছিল অনুর্ধ-১৯ দলের সদস্যরাও। এই নিয়ে জলঘোলা হয়েছে অনেক।  ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক ফের উস্কে দিলনে পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘা। তার মন্তব্যে নতুন করে শুরু হয়েছে চর্চা। 

সলমন আঘা সম্প্রতি এআরওয়াই পডকাস্টে হাজির হয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় তৈরি হওয়া করমর্দন বিতর্কটি আবারও উস্কে দিয়েছেন। আঘা এশিয়া কাপ ২০২৫ চলাকালীন ঘটনার বিবরণ দেন। জানান, ম্যাচ রেফারি তাঁকে ভারতের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন । আঘা বলেন, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাঁকে একপাশে ডেকে নিয়ে জানান যে টসের সময় সূর্যকুমার যাদব হাত মেলাবেন না। ঘটনা নিয়ে পডকাস্টে তিনি বলেন, ” হাত মেলাবেন না ঠিক আছে।  আমার এমনিতেও ওর  সঙ্গে হাত মেলানোর কোনো আগ্রহ নেই।”  পাক ক্রিকেটারের এই মন্তব্য এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন: মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের  সময় এই বিতর্কের সূত্রপাত হয়।  ওই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা টসের আগে এবং ম্যাচ শেষে  প্রথাগত করমর্দন করা থেকে  বিরত থাকেন। এমনকি টসের সময় উভয় দলের অধিনায়কই একে অপরের  সঙ্গে করমর্দন করেননি । ম্যাচ জেতার পরেও ভারতীয় খেলোয়াড় শিবম দুবে ও সূর্যকুমার যাদব  করমর্দন এড়িয়ে যান। ম্যাচ শেষে প্রথা অনুযায়ী করমর্দনের আশায় ভারতীয় ড্রেসিং রুমের বাইরে অপেক্ষায় ছিলেন  পাকিস্তানি খেলোয়াড়রা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা না বের হওয়ায় সৌজন্য বিনিময় ছাড়াই ফিরে যায় পাকিস্তানি খেলোয়াড়রা।  

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে