কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের মায়ানগরীতে তারকার অভাব নেই! কিন্তু অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার জুহুর বাংলোর আভিজাত্য বরাবরই আলাদা। অভিনয় থেকে দূরে থাকলেও নিজের রুচিশীল জীবনধারা দিয়ে বারবার খবরের শিরোনামে আসেন টুইঙ্কল খান্না। এবার তিনি ভক্তদের নিয়ে গেলেন তাঁর বাড়ির সবচেয়ে প্রিয় জায়গায়। যেখানে আভিজাত্যের চেয়েও বেশি মিশে আছে মানসিক শান্তি। সম্প্রতি টুইঙ্কল খান্না নিজের প্রিয় একটি জায়গার ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন, যা মুহূর্তের মধ্যেই অনুরাগীদের নজর কাড়ে।

টুইঙ্কল খান্না প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি দেখিয়েছেন তাঁদের মুম্বইয়ের বিলাসবহুল বাড়ির এক বিশেষ কোণ, যা তাঁর কাছে সবচেয়ে প্রিয়। ভিডিওতে দেখা যায়, বাড়ির সঙ্গে যুক্ত একটি বড় বারান্দা এবং সবুজে ঘেরা সুন্দর বাগান। প্রশস্ত এই জায়গাটি আরামদায়ক পরিবেশে সাজানো, যেখানে বসার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এবং নজরকাড়া একটি দোলনা।

 

View this post on Instagram

 

A post shared by Twinkle Khanna (@twinklerkhanna)

আরও পড়ুন: ‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

টুইঙ্কল জানিয়েছেন, এই বারান্দাটিই তাঁর দিনের বেশিরভাগ সময় কাটানোর জায়গা। কখনও তিনি এখানে বসে কাজ করেন, কখনও গান শোনেন, আবার কখনও পরিবারের সঙ্গে সময় কাটান। প্রকৃতির কাছাকাছি এই নিরিবিলি পরিবেশ তাঁর কাছে মানসিক শান্তির জায়গা। নিজের পোস্টে তিনি লিখেছেন, এই কোণটিতে বসে তিনি বিশ্রাম নেন, পোষ্যদের সঙ্গে সময় কাটান এবং জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে বাড়ির সৌন্দর্য এবং বারান্দার সাজসজ্জার প্রশংসা করেছেন। বিশেষ করে বড় দোলনাটি দর্শকদের নজর কেড়েছে। কেউ কেউ একে ‘স্বপ্নের জায়গা’ বলেছেন, আবার কেউ লিখেছেন, এমন পরিবেশে সময় কাটাতে পারলে মন ভালো হয়ে যায়।

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না দীর্ঘদিন ধরে বলিউডের জনপ্রিয় দম্পতি। ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তাঁরা সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন। তাঁদের দুই সন্তান-আরভ এবং নিতারা। অভিনয় থেকে দূরে থাকলেও টুইঙ্কল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে