বাংলায় ডিভিসির জল ছাড়ার পিছনে ষড়যন্ত্র দেখছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে একাধিক জেলা জলমগ্ন। প্রবল বৃষ্টির কারণে নামছে না জল, তার ওপর ক্রমাগত জল ছাড়াছে জিভিসি। এই নিয়ে ফের  কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক জনসভা থেকে ডিভিসির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। এবার সরাসরি কেন্দ্রকে তোপ দাগলেন তিনি। বাংলায় ডিভিসির জল ছাড়ার পিছনে ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলে ঢুবে থাকা নিয়ে। তিনি লিখেছেন, DVC-র “বন্যা নিয়ন্ত্রণ” আবারও বাংলাকে ‘ডুবিয়ে’ দিয়েছে। DVC-র এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয়, অভূতপূর্ব। স্পষ্টতই, কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বেশি করে বাংলা-বিরোধী হয়ে উঠছে। সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা-বিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এই পরিস্থিতিকে দেখতে হবে।

২০২৪ সালের তুলনায় এ বছর DVC-র জল ছাড়ার পরিমাণ ১১ গুণ বেড়েছে, ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩০ গুণ!! দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরও বেশি বেশি করে ঘটাতে থাকা ম্যান-মেড বিপর্যয়।

এদিন তথ্যই তুলে ধরে তিনি বলেছেন,গত বছর জুন ও জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে প্রায় ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। চলতি বছেরে জুন ও জুলাই মাসে জল ছাড়া হয়েছে প্রায় ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার এই বছর এই বিপুল ও নজিরবিহীন পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে গিয়েছে। বিপুল ফসল নষ্ট হয়েছে, প্রচুর বাঁধ ভেঙেছে, অসংখ্য রাস্তা ভেঙেছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে বাড়ছে, তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এর মধ্যে স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাওয়া যাচ্ছে! অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।

 

 

বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ঘাটাল, খানাকুল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। সেই জল নামার সুযোগই নেই। তার আগেই জল ছাড়ছে ডিভিসি। এর আগেও ডিভিসির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। একে ম্য়ান মেড বন্যা বলে কটাক্ষ করেছিলেন। জানিয়েছিলেন, বাংলাকে না জানিয়েই জল ছাড়া হচ্ছে। এবার ফের কটাক্ষ করলেন কেন্দ্রকে।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি