এক্সপ্রেস ট্রেন নাকি গরুর গাড়ি! দমদমে চার ঘণ্টার বেশি দাঁড়িয়ে দুরন্ত 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর পর এবার রেল দুর্ভোগের শিকার হলেন দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দমদম ষ্টেশনে আটকে পড়ল দেশের আরও এক প্রথম শ্রেণীর ট্রেন। জানা গিয়েছে, এদিন দুপুর ২টোর সময় দমদমে এসে  দাঁড়ায় দুরন্ত এক্সপ্রেস। শেষ পাওয়া খবর সন্ধ্যে ৬ টা পর্যন্ত দমদম ষ্টেশনে একাই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন। 

টানা ৪ ঘণ্টা ধরে অপেক্ষা করতে করতে যাত্রীরা অধৈর্য হয়ে ট্রেন থেকে নেমে পড়লেন । ভারী ব্যাগ-স্যুটকেস কেউ কাঁধে, কেউ পিঠে নিয়ে তারা  হাঁটতে শুরু করে রেললাইন ধরে ।  অন্যদিকে শনিবার এই একই ঘটনা ঘটেছে রাজধানী এক্সপ্রেসে। বলা বাহুল্য, দেশের অন্যতম প্রথম শ্রেণির ট্রেনের তালিকায় রয়েছে রাজধানী  এবং দুরন্ত এক্সপ্রেস। স্বাচ্ছন্দ্যভাবে যাত্রা করার জন্য টিকিট কাটেন ট্রেনযাত্রীরা। সেই ট্রেনের যাত্রীদের এই দূরবস্থায় হতবাক সকলেই।এই ঘটনার জেরে সমালোচনার শিকার হয়েছে পূর্ব রেলের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বহু ট্রেন বাতিল। অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। এর জেরে যাত্রী দুর্ভোগের অন্ত নেই। ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় সকাল থেকে রাত অবধি স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল গতকাল। এদিন সকালেও সেই একই ছবি ধরা পড়েছে। কী ভাবে তাঁরা গন্তব্যে যাবেন তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। অনেকেই ভিড়ের চোটে ট্রেনে উঠতে পারছেন না বা উঠতে ভয় পাচ্ছেন।

  

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ