Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা, কলকাতায় শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনের শুরুতেই ২০ ডিগ্রির নিচে নামল মহানগরের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার। রাতের তাপমাত্রা কমবে।  পাশাপাশি বাড়বে শীতের আমেজ।  আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২২ ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি  পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা  থাকবে ১৫-১৮ ডিগ্রির কাছাকাছি।

এই সপ্তাহে আরও নামবে তাপমাত্রা। রাজ্য জুড়ে শুরু হবে শীতের  মরশুম। বৃহস্পতিবার মহানগরের আকাশ পরিষ্কার থাকবে।  সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য গরম অনুভূত হবে। সপ্তাহান্তে শীতের আমেজ বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গে আপাতত পরিস্কার আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল। লক্ষ্যণীয় হলো, তাপমাত্রায় তেমন হেরফের ঘটবে না। শীতের আমেজ বহাল থাকবে। 

বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। ভোরে ও রাতে হিমের পরশ। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বৃহস্পতিবার। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি অক্ষরেখা। পূবালি অক্ষরেখা রয়েছে শ্রীলঙ্কা থেকে অন্ধ্রপ্রদেশ এলাকা পর্যন্ত। যার প্রভাবে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকার বেশ কিছু রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই ঝঞ্ঝার প্রভাব বাংলার ওপর পড়বে না।

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী