মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতাতে ঘরের মধ্যে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুকন্যার। মৃত শিশু নাম ঋষিকা ঘোড়াই। শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দমদম এলাকায়। শিশুটির বয়স ৬ মাস।

জানা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে সঙ্গমের কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেক জায়গায় বাড়ির সামনে জল রয়েছে। আবার অনেক জায়গায় বাড়ির মধ্যেও জল ঢুকে পড়েছে। জানা গিয়েছে, মৃত শিশুর বাড়ি উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দেবীনগরে। গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি বহু বাড়ির ভিতরেও জল ঢুকে রয়েছে। মৃত ওই শিশুর বাড়িতেও প্রায় হাঁটু সমান জল। অন্য কোথাও যাওয়ার জায়গা না থাকায় ওই ঘরেই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাধ্য হয়ে থাকছিলেন পাপাই ঘোড়াই। আর সেখানেই ঘটে গেল বিপর্যয়।

সূত্রের খবর, শনিবার সকালে খাটের ওপর ঘুম পাড়িয়ে রেখে কাজ করছিলেন শিশুটির মা। সামান্য কিছু সময়ের জন্য সেখান থেকে উঠে গিয়েছিলেন তিনি। সেই সময়ই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। যার মর্মান্তিক পরিণতি শিশুটির মৃত্যু। সূত্রের খবর, শিশুটি খাট থেকে ঘরে জমা জলের মধ্যে পড়ে যায়। সেই জলে দমবন্ধ হয়ে যায় তার। বিষয়টি দেখতে পেয়েই দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই গোটা পরিবারের সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

টানা কয়েকদিন বৃষ্টি হওয়ায় উত্তর দমদমের ওই এলাকায় একাধিক বাড়ি এখনও জলমগ্ন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি