ফের অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে, আতঙ্ক এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: দিনের পর দিন বেড়েই চলেছে কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার লেকটাউনে। জানা গিয়েছে, সেখানের একটি বহুতলে আগুন লেগে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। দ্রুত গতিতে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী।

সূত্রে জানা গিয়েছে, কলকাতার লেকটাউন এলাকায় দক্ষিণ দাড়িতে একটি বহুতলের দোতালায় থাকা স্টুডিওতেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গ্রাস করে নেয় সেই স্টুডিওর সম্পূর্ণ অংশ। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলবাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন এসে নেভাতে চেষ্টা করে সেই বিধ্বংসী আগুন। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউনের এই স্টুডিওতে কীভাবে এই আগুন লাগে তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। দমকল বিভাগ প্রাথমিকভাবে মনে করছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে এছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন তাঁরা। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সবটাই আসতে আসতে জানা যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনার পার্কের একটি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাওয়া গিয়েছিল। সেই ঘটনাস্থল থেকেই ৫ কিলোমিটার দূরত্বের লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকার বহুতলে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতেও বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে প্রাণ হারায় প্রায় ১৪ জন মানুষ। বৃহস্পতিবার দিঘা থেকে ফিরেই বড়বাজারের ওই এলাকা পরিদর্শন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা