Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রী অসন্তোষে পিছু হঠল মেট্রো কর্তৃপক্ষ, শেষ ট্রেনে চাপতে দিতে হবে না বাড়তি ১০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আপাতত বাড়ছে না মেট্রোর রাত্রীকালীন পরিষেবার ভাড়া। এমনটাই জানান হয়েছে মেট্রো রেলের তরফে। মঙ্গলবার রাতে মেট্রোর তরফে ঘোষণা করা হয়েছে, কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য ভাড়াবৃদ্ধির   এই বিষয়টি স্থগিত রাখা হয়েছে । তবে কবে থেকে তা ফের কার্যকর হবে, তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি কলকাতা মেট্রো ।

বলা বাহুল্য, দেশের প্রথম মেট্রো রুটে রাত্রীকালীন পরিষেবায় নির্ধারিত ভাড়ার উপর বাড়তি ১০ টাকা চার্জ  চাপানোর সিদ্ধান্ত হয়েছিল। কবি সুভাষ-দমদম রুটে সোম থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটের মেট্রোর জন্য ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতে বেশ ক্ষুব্ধ হন আমজনতারা । প্রশ্ন ওঠে, নির্দিষ্ট দূরত্বের জন্য দু’রকম ভাড়া কীভাবে নেওয়া সম্ভব? আর তা নিয়ে আলোচনায় বসে মেট্রো রেল কর্তৃপক্ষ।  সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত বাড়বে না শেষ মেট্রোর ভাড়া। আর এই নিয়ে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন  বেগতিক বুঝে তাই রেল পিছিয়ে এল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম— এই দু’প্রান্ত থেকেই রাত ১০টা ৪০ মিনিট নাগাদ একটি করে বিশেষ পরিষেবা চালান মেট্রো কর্তৃপক্ষ। গত জুন মাস থেকে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা চলছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় শেষ মেট্রোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া নেয় রেল কর্তৃপক্ষ।  ১০ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই ওই অতিরিক্ত ভাড়া নেওয়া হবে বলেও জানানো হয়। তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী