Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাস্তার করুণ অবস্থা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা

উৎসব মরশুমের আগে শহর কলকাতার রাস্তা মেরামতের আর্জি জানিয়ে কলকাতা পুরনিগম ও রাজ্যের পূর্ত দফতরকে চিঠি দিল কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এ বারও পুজোর আগে কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে শহরের(Kolkata) বেশ কিছু রাস্তার। সে কারণেই এই রাস্তাগুলি দিয়ে যাতায়াতে যা সময় লাগার কথা তার থেকে ১৫-২৫ মিনিট বেশি লাগছে। রাস্তায় থাকা গর্তের কারণে ব্যস্ত সময়ে শ্লথ হয়ে যাচ্ছে ট্র্যাফিকের গতি(Speed of Traffic)। ঘটছে দুর্ঘটনাও। এই পরিস্থিতিতে রাস্তা মেরামতের আর্জি জানিয়ে কলকাতা পুরনিগম(KMC) ও রাজ্যের পূর্ত দফতরকে(PWD) চিঠি দিল কলকাতা পুলিশ(Kolkata Police)। শহর কলকাতায় ইতিমধ্যেই দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে পুজোর বাজার। কিন্তু তার আগে শহরের উত্তর থেকে দক্ষিণে রাস্তার করুণ অবস্থা নিয়ে রীতিমত উদ্বিগ্ন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা।

আরও পড়ুন বাংলাদেশ থেকে ফেরত আসার পথে হেনস্থার শিকার ভারতীয়রা

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, E M Bypass থেকে শুরু করে জেমস লং সরণি, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, দরগা রোড, ডায়মন্ডহারবার রোড, এস এন ব্যানার্জি রোড, ফ্রি স্কুল স্ট্রিট, এ জে সি বোস রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড, হরিশ মুখার্জি রোডের একাংশ, মানিকতলা, শোভাবাজার, টালা চত্বরের একাধিক রাস্তার অবস্থা রীতিমত খারাপ। পুলিশ কর্তাদের দাবি, এমন নয় যে এই সব রাস্তার পুরোটাই খারাপ। কিন্তু রাস্তাগুলিতে অনেক জায়গায় তৈরি হয়েছে বড়-বড় গর্ত। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দুর্গাপুজোর বাজার শুরু হয়ে গেলে রাস্তায় মানুষের পাশাপাশি গাড়ির সংখ্যাও বাড়বে। সে কারণেই দ্রুত রাস্তার ভোলবদল চাইছেন ট্র্যাফিক পুলিশের কর্তারা। রাস্তা মেরামত না হলে যানজট সামলানো অসম্ভব হবে।

আরও পড়ুন ‘বাংলাদেশে নিরীহ হিন্দুদের ওপর অত্যাচার করার ফ্যাশনটা বন্ধ হওয়া উচিত’, বার্তা দিলীপের

দুর্গাপুজোর প্রস্তুতি হিসেবে শহরের দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জদের কাছে রাস্তার অবস্থা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্টের প্রেক্ষিতেই পুরনিগমকে ৩৫টি রাস্তা মেরামতের অনুরোধ জানিয়েছে কলকাতা পুলিশ। মাস কয়েক আগে প্রশাসনিক বৈঠকে রাস্তা মেরামতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, শহরের বড় বড় রাস্তাগুলি প্রতি বছর বর্ষায় ভেঙে যাচ্ছে। এমন হবে কেন? যে সংস্থা রাস্তা তৈরির বরাত পাচ্ছে, তাদেরকেই ৫ বছর মেরামতির দায়িত্ব নিতে হবে। শহরবাসীর বড় অংশের অভিযোগ, রাস্তা খুঁড়ে মেরামত করা হয় না। পিচের উপর পিচ দেওয়ার কারণেই রাস্তা বেশি দিন ভালো থাকে না। কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে সব রাস্তায় প্যাচওয়ার্ক করা হবে। যে-যে রাস্তার অবস্থা ভালো নয়, বর্ষার পর সেগুলি খুঁড়ে নতুন করে তৈরি করা হবে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি