Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভিন রাজ্য থেকে ছড়ানো হচ্ছে গুজব, কাউকে রেয়াত নয়’, মুর্শিদাবাদ নিয়ে কড়া বার্তা জাভেদের

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে নতুন করে অশান্তি হয়নি। সাংবাদিক সম্মেলন করে জানালেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদে। এলাকায় আতঙ্কের যে বাতাবরণ তৈরি হয়েছিল, তা কাটানোর চেষ্টা চলছে।

তিনি আরও বলেছেন, জঙ্গিপুর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে দোকানপাটও খোলা হচ্ছে। অশান্তির জেরে যাঁরা ঘরছাড়া হয়েছিলেন, তাঁদের ঘরের ফেরানো হচ্ছে। বেশ কয়েকটি পরিবার ফিরে এসেছে। পাশাপাশি কোনো রকম গুজব না ছড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় এলাকায় রুট মার্চ চলছে। তাঁর স্পষ্ট বার্তা, কোনও অপরাধীকে রেহাত করা হবে না। যারা অশান্তি ছড়িয়েছে, সকলকে শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরও দায়ের হয়েছে অনেক। সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়াকফ সংশোধনী আইন কার্যকরী হওয়ার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই আইনের প্রতিবাদে মুখ খুলেছেন বিরোধীরা। দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। এই আইনের বিরোধীতায় উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ। শুক্রবার থেকে খবরের শিরোনামে রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর। জেলা জুড়ে শুধুই দেখা গিয়েছে রণক্ষেত্রের চেহারা।

পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকেই সতর্ক ছিল পুলিশ। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, গুজবকে বরদাস্ত করা হবে না। এখনও বেশ কিছু এলাকায় গুজব ছড়ানো হচ্ছে, সেই কারণেই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামী মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। তিনি আরও বলেছেন, মুর্শিদাবাদে বাবা-ছেলের খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

এলাকায় শান্তি ফেরাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, শান্তি ফেরাতে স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা এগিয়ে এলেই দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি।

পাশাপাশি তাঁর অভিযোগ, বাইরের রাজ্য থেকে কিছু না জেনেই বিভিন্ন ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। যার জেরে সমস্যা বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভুল তথ্য প্রকাশ করায় দ্রুত শান্তি ফিরতে বিঘ্ন ঘটছে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি