এপ্রিলের কাজের জন্য বেতন পেলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা

গতকালই প্রায় ২৬ হাজার চাকরিহারা মানুষের কাছে তাঁদের এপ্রিল মাসের কাজের জন্য বেতন পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিলে কথা রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এবার লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) মধ্যেই আবারও তার প্রমাণ মিললো। রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির(School Recruiting Scam) ঘটনায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি খারিজ করে দিয়েছে। বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের(SSC) ২০১৬ সালের ৪টি প্যানেল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা ঠুকেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন, তিনি এর শেষ দেখে ছাড়বেন। তাই যত দিন না এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় ততদিন এই চাকরিহারাদের বেতন(Salary of Jobless People) দিয়ে যাবে রাজ্য সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সেই বার্তা দিয়েছিলেন। সেই কথারই বাস্তবায়ন দেখা গেল গতকাল অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিনে। গতকালই এই ২৬ হাজার চাকরিহারা মানুষের কাছে তাঁদের এপ্রিল মাসের কাজের জন্য বেতন পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ৩০ এপ্রিল সন্ধ্যার মধ্যেই প্রায় ২৬ হাজার চাকরিহারা মানুষকে স্বস্তি দিয়ে তাঁদের এপ্রিলের বেতন ঢুকল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। গতকাল বিকেলের মধ্যে অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি অ্যাকাউন্টে বেতনের টাকা ক্রেডিট হয়েছে। কারও ক্ষেত্রে সেটা হয়েছে কিছুটা পরে। এমনকী, এদিন বেশকিছু শিক্ষক ভোটের ডিউটির ট্রেনিংয়ের চিঠিও পেয়েছেন নতুন করে। সুপ্রিম কোর্টকে রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন জানিয়ে এসেছে, আদালত চাইলে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করে সেই তালিকা জমা দিতে তাঁরা তৈরি। তবে, কোন পদ্ধতিতে তা করা হবে, সে ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ সরকার বা কমিশন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আদালত যে পদ্ধতিতে এগনোর নির্দেশ দেবে, পদক্ষেপ করা হবে সেভাবেই। আগ বাড়িয়ে কোনও পদক্ষেপ রাজ্যের স্কুল শিক্ষা দফতর বা স্কুল সার্ভিস কমিশন করবে না। তবে বেতনের টাকা পেয়ে যাওয়ায় ২৬ হাজার মানুষের পরিবারে সাময়িক কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে। যদিও শোনা যাচ্ছে এই বেতন আটকে দিতেও নাকি মামলা ঠোকা হতে পারে কলকাতা হাইকোর্টে।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?