Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুব শীঘ্রই বেলেঘাটা থেকেই মিলবে নিউ গড়িয়ার মেট্রো

মেট্রোপলিটান এলাকার ঠিক উল্টো দিকে যে বেলেঘাটা মেট্রো স্টেশন নির্মীত হয়ে গিয়েছে, সেখান থেকেই মিলবে নিউ গড়িয়া বা কবি সুভাষগামী মেট্রো রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার(Kolkata) বুকে একের পর এক মেট্রো রেল প্রকল্পের(Metro Rail Project) কাজ চলছে। যে সমস্ত রুটে সেই কাজ চলছে তার মধ্যে অন্যতম হল নিউ গড়িয়া-বিমানবন্দর(New Garia to Airport) রুটটি। ইতিমধ্যেই এই রুটের কিছুটা অংশে পরিষেবা চালু হয়ে গিয়েছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মিলছে সেই পরিষেবা। এখন মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই এই পরিষেবা বেলেঘাটা(Beleghata) পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ পূর্ব কলকাতার ই এম বাইপাস সংল্গন মেট্রোপলিটান এলাকার ঠিক উল্টো দিকে যে বেলেঘাটা মেট্রো স্টেশন নির্মীত হয়ে গিয়েছে, সেখান থেকেই মিলবে নিউ গড়িয়া বা কবি সুভাষগামী মেট্রো রেল। নিউ গড়িয়া থেকে আবার ধরে নেওয়া যাবে দমদম বা দক্ষিণেশ্বরগামী মেট্রো রেল।

বর্তমানে, নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত ৫.৪০ কিলোমিটার রুটে মেট্রো চালু রয়েছে। আর বেলেঘাটা পর্যন্ত বিস্তৃত আরও ৪.৩৯ কিলোমিটার অংশটি কমিশনিংয়ের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের পরে ছাড়পত্র পেয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা খুবই তাড়াতাড়ি শুরু হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) গত মার্চ মাসে কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অংশের পরিষেবার উদ্বোধন করেন। অরেঞ্জ লাইনের মোট ২৮.৯০ কিলোমিটার করিডোরের অগ্রগতি সুচারুভাবে চলছে বলেই জানা গিয়েছে। বাইপাসের ট্র্যাফিক জ্যাম কমাতে এবং নিউ টাউন এবং রাজারহাটের মতো এলাকাগুলির সঙ্গে কলকাতার অন্যান্য অংশের যোগাযোগ বাড়াতে আগামীদিনে এই লাইনটি বিশেষ কার্যকরী হয়ে উঠবে বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

অন্যদিকে নিউ টাউন থেকে এয়ারপোর্ট অংশের কাজেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে খবর। আইটি হাব থেকে সিটি সেন্টার-২, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ইলেক্ট্রিক, সিগন্যাল ও টেলিযোগাযোগের কাজ চলছে। এই করিডোরে মোট ১০টি স্টেশন থাকছে, যা আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে মিলিয়ে মিশিয়ে ডিজাইন করা হয়েছে। এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য রয়েছে এসকেলেটর, লিফট, সিঁড়ি, পানীয় জলের সুবিধা, শৌচাগার, আধুনিক প্ল্যাটফর্ম, সেলফ টিকিটের জন্য স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, জরুরি আলো, এবং আরও অনেক কিছু।

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ