পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তারেরা, পরামর্শ সিনিয়রদের

সিনিয়ররা এবার কার্যত নিজেদের পিঠ বাঁচাতে জুনিয়রদের পরামর্শ দিলেন পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলন করার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষোভ বাড়ছে আম জনতার। ক্ষুব্ধ সুপ্রিম কোর্টও(Supreme Court)। পরিস্থিতি যে ক্রমশ নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা বুঝেই এবার কর্মবিরতির পথে হাঁটা জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতির(Strike of Junior Doctors) পথ থেকে সরে আসার পরামর্শ দিলেন সিনিয়র চিকিৎসকেরা(Senior Doctors)। কার্যত আর জি কর কাণ্ডকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে প্রথম থেকেই সমর্থন জানিয়ে আসছিলেন সিনিয়র চিকিৎসকেরা। অভিযোগ, যত না সমর্থন দিয়েছেন তার থেকেও বেশি উস্কে গিয়েছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন সেই সিনিয়র চিকিৎসকেরাও বুঝতে পারছেন, ক্ষোভ চড়ছে সর্বত্র। যে কোনও মুহুর্তে শীর্ষ আদালত থেকে বড়সড় আঘাত নেমে আসতে পারে। কেননা সুপ্রিম কোর্টকেও লক্ষ্য করে চরম ঔদ্ধত্যপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে আন্দোলনরত চিকিৎসকদের মঞ্চ থেকে যা শুধু আদালত অবমাননারই ঘটনা তাই নয়, কার্যত রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে চলে যাচ্ছে। এই অবস্থায় ক্ষোভ ছড়িয়েছে নানান মহলেও। তাই সিনিয়ররা এবার কার্যত নিজেদের পিঠ বাঁচাতে জুনিয়রদের পরামর্শ(Advise) দিলেন পূর্ণ কর্মবিরতি থেকে সরে এসে আন্দোলন করার।

আরও পড়ুন, মাত্র হাজার টাকার বন্ডেই জামিন পেয়ে গেলেন রূপা

এদিন অর্থাৎ বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসার পরামর্শ দেন সিনিয়র চিকিৎসকেরা। কর্মবিরতি তুলে নিয়ে যদি অন্য কোনও ভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেন তাঁরা। যদিও কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সেটি পুরোপুরি জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে। কর্মবিরতি যাতে অন্তত আংশিক প্রত্যাহার করা হয়, সেই পরামর্শও দিয়েছেন সিনিয়রদের কেউ কেউ। রোগীস্বার্থের কথা বিবেচনা করে যাতে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি কিছুটা শিথিল করেন, সেই প্রস্তাব দেন তাঁরা। সব দেখে অনেকের অভিমত, রোগী পরিষেবা যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করছেন সিনিয়রেরা। কিন্তু সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের সাহায্য ছাড়া বিপুল রোগীর চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে সিনিয়র ডাক্তারদের। তাই নিজেদের অসুবিধার কথা ভেবেই এখন জুনিয়রদের পূর্ণ কর্মবিরতি তুলে নিতে পরামর্শ দিচ্ছেন তাঁরা।

আরও পড়ুন, উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে শহরতলি, বেড়ে গিয়েছে অটোর ভাড়া

যদিও কর্মবিরতির পথে হাঁটা দেওয়া জুনিয়র চিকিৎসকদের নেতাদের দাবি, আন্দোলন কখনও বন্ধ হবে না। যত দিন পর্যন্ত না বিচার মিলছে, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনা হচ্ছে, প্রথম বারের কর্মবিরতির সময়ে হাসপাতালে রোগী পরিষেবায় জুনিয়র ডাক্তারদের অভাব অনেকাংশে পূরণ করেছিলেন সিনিয়র ডাক্তারেরা। অতিরিক্ত সময় কাজ করে রোগী পরিষেবা(Treatment of Patients) সচল রাখার চেষ্টা চালিয়েছেন সিনিয়রেরা। এদিনের বৈঠকে সিনিয়র ডাক্তারের জানিয়েছেন, এখনও যদি জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যান, সে ক্ষেত্রে সিনিয়রেরা আগের মতোই পরিষেবা দিয়ে যাবেন। তবে সিনিয়রদের তরফে কোনও সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়া হবে না। ১ অক্টোবর থেকে ফের ১০ দফা দাবিতে দ্বিতীয় দফার পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। সিনিয়র ডাক্তারদের কেউ কেউ প্রকাশ্যেই আপত্তি জানিয়েছিলেন। ক্ষোভ উগরে দেওয়া শুরু করেছিল আমজনতাও। অগ্যতা তাই কর্মবিরতি তোলার পরামর্শ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর