বেহালায় অটোয় যৌন নিগ্রহ, অভিযুক্তের ছবি এঁকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহালায় অটোর মধ্যে উঠল নাবালিকাকে ‘যৌন নিগ্রহ’র অভিযোগ। পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত।ঘটনা গত মঙ্গলবারের। বেহালার শীলপাড়া মোড় থেকে ডায়মন্ডহারবার রোড ধরে ঠাকুরপুকুর বাজারের দিকে যাচ্ছিল একটি অটো। অভিযোগ রাত ৮:৪৫ থে ৯ টার মধ্যে ওই অটোয় থাকা এক ১৫ বছরের কিশোরীর যৌন নিগ্রহ করে অটোচালক। মেয়েটির মা থানায় এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

কিন্তু প্রথমেই ধরা যায়নি অভিযুক্তকে। অভিযোগ দায়েরের পর  প্রথমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে খোঁজার চেষতা করা হয়। তবে তাতে লাভ বিশেষ হয়নি। ফলে সন্ধান পাওয়া যায়নি।

তারপর মেয়েটির মৌখিক বয়ান অনুসারে  অভিযুক্তের ছবি আঁকানো হয়। সেই ছবি নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সোমবার ধরা পড়ে অভিযুক্ত। জানা গিয়েছে, অনাকাঙ্খিত স্পর্শ তো বটেই, ১৫ মিনিট ধরে বারবার ওই কিশোরীকে যৌন নির্যাতন করে ওই অটোচালক।

বুধবার থানায় অভিযোগ জানানোর পর ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন প্রতিরোধ আইন বা পকসোয় মামলা রুজু হয়। কিন্তু ঘটনার তদন্তে নেমে বিপাকে পড়তে হয় তদন্তকারী অফিসারদের। কারণ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা যাচ্ছিল না। শেষে মেয়েটির মুখে নির্যাতনকারীর বিবরণ শুনে অভিযুক্তের ছবি আঁকানো হয়। তারপর পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।

রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। তবে তার পরেও পুলিশ যেভাবে নির্যাতনকারীকে পাকরাও করতে সক্রিয় ভূমিকা নিয়েছে এক্ষেত্রে তা প্রশংসার দাবি রাখে।

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর