Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডিসেম্বরের আকাশে কালো মেঘের ঘনঘটা, বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার ক্যালেন্ডারে এখন চলছে পৌষ মাস। কথায় আছে, এই মাস মানেই শীতের দাপট। কিন্তু এই বছরে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য ছবি। পৌষ মাসের রাজ্যে উধাও শীত, বরং সেই জায়গায় আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।

অন্যদিকে উওরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা কালিম্পংয়ে। আগামিকাল ও পরশু কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

আবহাওয়াবিদদের দাবি, সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়। যার প্রভাবে বৃষ্টিতে ভিজছে বাংলা। তবে ২৫ ডিসেম্বরের আগে ফের স্বমহিমায় ফিরতে পারে শীত বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘‌সীমান্ত রক্ষায় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর’‌, সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০ বছর পর মুখে ভাত তুললেন বিজেপি কর্মী, কারণ জানলে চমকে যাবেন

ক্রিকেট খেলতে গিয়ে মাথার খুলি উদ্ধার! একই এলাকায় ফের মানব কঙ্কাল ঘিরে রহস্য

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন