Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই ইস্তফা দিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বর্তমানে বিদেশ সফরে রয়েছে তিনি। বিদেশ থেকেই ইমেল মারফত রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। কী কারণে আচমকা ইস্তফা দিলেন তিনি তা নিয়ে আইনজীবী মহলে নানা জল্পনা চলছে। তবে সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রাজ্যের প্রধান আইনি পরামর্শদাতা হিসেবে সৌমেন্দ্রনাথের ভূমিকায় খূশি ছিল না প্রশাসনের শীর্ষ মহল। 

কিশোর দত্ত পদত্যাগ করায় ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের   প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাজপেয়ী জমানার মন্ত্রী তথা কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ সত্যব্রত (জুলু) মুখোপাধ্যায়ের ছেলে সৌমেন্দ্রনাথ আইনজীবী মহলে গোপাল মুখোপাধ্যায় নামেই বেশি পরিচিত। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করার পরে ১৯৮৬ সালে  কলকাতা হাই কোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।  নন্দীগ্রাম গণনা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন তিনি। টানা দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যের প্রধান আইনি পরামর্শদাতার ভূমিকা পালন করেছিলেন তিনি।

তৃণমূল শাসনে গত ১৩  বছরে এই নিয়ে পাঁচজন অ্যাডভোকেট জেনারেল পদ ছাড়লেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথম অ্যাড:ভোকেট জেনারেলের দায়িত্ব পেয়েছিলেন প্রবীণ আইনজীবী অনিন্দ্য মিত্র। তিনি ইস্তফা দেওয়ায় ওই পদে আর এক বর্ষীয়ান আইনজীবী বিমল চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়। তিনি সরে দাঁড়ানোর পরে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পেয়েছিলেন জয়ন্ত মিত্র। বেশ কয়েকটি বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ হওয়ায় তিনিও ইস্তফা দেন। তার পরে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব নেন কিশোর দত্ত। সাড়ে চার বছর দায়িত্ব সামলানোর পরে ব্যাক্তিগত কারণে সরে দাঁড়ান তিনি। তাঁর জায়গাতে অ্যাডভোকেট জেনারেল হিসেবে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়োগ করেছিলেন ত‍ৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত