কলকাতার আট গণনাকেন্দ্র মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটগণনা হবে আটটি গণনাকেন্দ্রে। কলকাতা উত্তরের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অন্যদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোট গণনা হবে সাতটি গণনাকেন্দ্রে। ভোট গণনাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই সব কেন্দ্রে।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যান নির্বাচন কমিশনের পদস্থ কর্তারা। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন আধিকারিকরা। জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরে গণনাকেন্দ্রের বাইরে অস্থায়ীভাবে লাগানো হয়েছে কোলাপসিবল গেট। গণনাকেন্দ্রে পুলিশ আধিকারিকরা ঢুকলেও তাদের রীতিমতো কৈফিয়েত দিয়ে ঢুকতে হবে। 

অন্যদিকে কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোট গণনা হবে কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম, জোকার ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ, সেন্ট টমাস বয়েস স্কুল, সাখওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ও বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভা্র্সিটিতে। স্ট্রংরুম ও গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও সব জায়গায় যাওয়ার অনুমতি নেই।

নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, মোবাইল বা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের ৫৫টি গণনাকেন্দ্রে ভোট গণনার কাজ হবে। ৫৫টি গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ। শুধু কলকাতা নয়, রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’