বাস মালিকেরা দাবি করলেও ভাড়া বাড়াতে ইচ্ছুক নন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস ভাড়া বাড়াতে ইচ্ছুক নন। তাতে বেসরকারি বাস মালিকেরা নতুন বাস কিনা রাস্তায় নামান বা না নামান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) রায় অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস আর রাস্তায় নামানো যাবে না। ফলে একটা বড় অংশের বাস খুব শীঘ্রই বসে যেতে চলেছে। নতুন বাস সেই জায়গায় না আসলে রাজ্যজুড়ে কার্যত গণপরিবহণ(Mass Transport) ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হতে পারে। এই অবস্থায় রাজ্যের বেসরকারি বাস মালিকদের(Private Bus Owners) সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে বাস ভাড়া বাড়ানোর জন্য। কেননা তাঁদের যুক্তি বাস ভাড়া বাড়লে তার ভরসায় নতুন বাস নামানো যাবে। বাস ভাড়া না বাড়ালে তাঁরাও নতুন বাস কিনে রাস্তায় নামানোর পথে হাঁটবেন না। এই যুক্তি ও বাস ভাড়া বাড়ানোর দাবি তুলে তাঁরা চিঠি দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনকে। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সংগঠন যাই দাবি করুন না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাস ভাড়া(Bus Fare) বাড়াতে ইচ্ছুক নন। তাতে বেসরকারি বাস মালিকেরা নতুন বাস কিনা রাস্তায় নামান বা না নামান।

রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, স্নেহাশিস চক্রবর্তী এবং সৌমিত্র মোহনকে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন City Suburban Bus Services। চিঠিতে তাঁরা মন্ত্রীকে লিখেছেন, বেসরকারি বাস পরিবহণের খরচ কয়েক বছরে মারাত্মক বেড়েছে। সব মিলিয়ে বাস পিছু বার্ষিক খরচ প্রায় ১৭ লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তাই বাসভাড়া না বৃদ্ধি করলে বাস রাস্তায় নামানো সম্ভব নয়। বাসভাড়া বৃদ্ধি করলে বাস চালানো কিছুটা সহজ হবে। আর্থিক বোঝা কিছুটা সুরাহা হবে। সেই সঙ্গে বাস মালিকদের দাবি, গত কয়েক বছরে জ্বালানির দাম বেড়েছে। লিটার পিছু ৩০ টাকা বেড়ে গিয়েছে। পুলিশ জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। বিশেষ ক্ষেত্রে আবার ৮০০ টাকার জরিমানা ৫ হাজার টাকা হয়ে গিয়েছে। এমনকী একটি বাসের দূষণ সংক্রান্ত ছাড়পত্র বা Pollution Certificate আনতে গেলে খরচ করতে হয় ৫–১০ হাজার টাকা। তাই বাস ভাড়া বাড়ানোই একমাত্র পথ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের পর থেকে রাজ্যে বাসভাড়া বাড়ানো হয়নি। সেইবার বাস ভাড়া ১ টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার। যদিও তারপরে পরেই অভিযোগ উঠেছিল বেসরকারি বাসরুটগুলি নিজেদের ইচ্ছা মতো স্টেপ ভেঙে ঘুরপথে ভাড়া অনেকটাই বাড়িয়ে নিয়েছে। ১০ টাকার ভাড়া হয়ে গিয়েছে ১২ টাকা। তবে এই ধরনের সব থেকে বেশি অভিযোগ উঠছে লকডাউনের পর থেকে। আমজনতা থেকে নিত্যযাত্রীদের অভিযোগ, এখন বেসরকারি বাসে কার্যত সরকার ঘোষিত ভাড়ার থেকে কোথাও দ্বিগুণ, কোথাও বা তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীরা বাস বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বা হেনস্থার ভয়ে কোথাও কিছু অভিযোগ করছেন না। তবে নিত্যদিন ভাড়া নিয়ে বাসে ঝামেলা লেগেই থাকছে। লকডাউনের পরে মুখ্যমন্ত্রী চাননি মানুষের ওপর আর্থিক বোঝা চাপুক, তাই তিনি বাস ভাড়া বাড়াতে চাননি। কিন্তু ঘুরপথে বাস ভাড়া বাড়িয়ে মানুষের পকেট কাটছে বেসরকারি বাস মালিকেরা। সেটার কোনও সুরাহা নেই।

গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে আগামী ১ অগাস্ট থেকে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী কলকাতা ও শহরতলিতে তো বটেই সারা রাজ্যেই ১৫ বছরের বেশি বাস আর রাস্তায় নামবে না। সেগুলি বাতিলের খাতায় চলে যাবে। কলকাতা ও শহরতলি মিলিয়ে ৪২০০ বেসরকারি বাস চলাচল করে। হিসাব বলছে এর অর্ধেকের বেশি বাস বসে যেতে চলেছে আগামী মাস থেকে। অথচ সেই সংখ্যার শূন্যস্থান পূরণ করার মতো বাসই নামছে না রাস্তায়। কেননা বেসরকারি বাস মালিকেরা বাস কিনে রাস্তায় নামাতে চাইছেন না। অনেক বাস মালিক আবার এই ব্যবস্থা থেকেই সরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে যদি বাসভাড়া বৃদ্ধি করা না হয় তাহলে বেসরকারি পরিবহণ পরিষেবা ভেঙে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি যাই হোক না কেন মুখ্যমন্ত্রী বাস ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চান না।

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?