সাবধান! এই ২টি লক্ষণ ওমিক্রনের সংকেত

এই নতুন রূপের সংক্রমণ সময়মতো এড়ানো যেতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে সর্দি-কাশি-জ্বর লেগেই থাকে। তবে বর্তমানে ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঠাণ্ডা লাগা, জ্বর, সর্দি ছিল করোনার লক্ষণ। তবে ওমিক্রন ক্রমবর্ধমানের ক্ষেত্রে এই রোগের লক্ষণগুলি শনাক্ত করা প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের দুটি উপসর্গ সাধারণ সর্দি থেকে সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে তাদের শনাক্ত করা গেলে, এই নতুন রূপের সংক্রমণ সময়মতো এড়ানো যেতে পারে।

ওমিক্রনের দুটি অস্বাভাবিক লক্ষণঃ ওমিক্রনের আচরণ বোঝার জন্য এখনও পর্যন্ত গবেষণা চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর লক্ষণগুলি করোনার মূল স্ট্রেইনের থেকে আলাদা। সর্দি, কাশি ছাড়াও দুটি অস্বাভাবিক লক্ষণ দিয়ে শুরু হয় এই রোগ, যা হল মাথাব্যথা এবং ক্লান্তি।

ওমিক্রনের অন্যান্য লক্ষণঃ হু’য়ের মতে ওমিক্রন দ্রুত গতিতে মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই ভাইরাস টিকা এবং প্রাকৃতিক সংক্রমণ থেকেও প্রতিরোধ ক্ষমতা এড়াতে পারে। এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী, ওমিক্রনের উপসর্গ ডেল্টার মতো গুরুতর নয়।

কীভাবে রক্ষা পাবেনঃ করোনার ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভিড় থেকে দূরে থাকুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। কোন উপসর্গ লক্ষ্য করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’